| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সরকারি সফরে জাপান গেছেন সেনাপ্রধান
  • সরকারি সফরে জাপান গেছেন সেনাপ্রধান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

    চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এশিয়ান গেমস উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন সেনাপ্রধান।

    সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

    এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান।

    আরও পড়ুন