| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ০১ আশ্বিন ১৪৩৩ বাংলা, ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১, মেষ:
    আজ নতুন উদ্যোগ শুরু করার অনুকূল পরিবেশ তৈরি হবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ এলে সাহসের সঙ্গে এগিয়ে যান। অর্থনৈতিক বিষয়ে হিসাব রেখে চললে লাভের সম্ভাবনা বাড়বে। মানসিক চাপ কমাতে কাজে মন দিন। স্বাস্থ্যে সতর্ক থাকুন।

    ২, বৃষ:
    স্থির মনোভাব আজ আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরে ধীরে এগোলে নতুন সুযোগ ফুটে উঠবে। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যৎ নিরাপদ হবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি বাড়বে। বিকেলের দিকে গুরুত্বপূর্ণ আলোচনা সফল হতে পারে। অতিরিক্ত চিন্তা ছেড়ে নিয়মিত বিশ্রাম নিন।

    ৩, মিথুন:
    বুদ্ধি ও যোগাযোগে এগোতে পারেন। নতুন দায়িত্ব বা সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আর্থিক বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিলে লাভ হবে। কথাবার্তায় সংযম রাখলে সম্পর্ক মধুর থাকবে। দুপুরের পর পরিকল্পিত কাজ দ্রুত এগোবে। মানসিক প্রশান্তির জন্য হাঁটা বা প্রকৃতির সান্নিধ্য নিন।

    ৪, কর্কট:
    দায়িত্বশীল আচরণ আজ সম্মান ও সুযোগ দুটোই বাড়াবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগোলে ফল ভালো মিলবে। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখলে ভিত্তি মজবুত হবে। পরিবারের প্রতি স্নেহপূর্ণ ব্যবহার মানসিক শান্তি দেবে। সকালের সময় গুরুত্বপূর্ণ কাজের জন্য বিশেষ অনুকূল। আচরণ শুদ্ধ রাখুন।

    ৫, সিংহ:
    নেতৃত্ব ও সৃজনশীলতার শক্তি আজ আপনাকে উজ্জ্বল করবে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থনৈতিক বিষয়ে হিসাব বজায় রাখলে অগ্রগতি হবে। কথাবার্তায় নম্রতা ও প্রজ্ঞা বজায় রাখুন। উদয়কাল থেকে সকালের সময় নতুন পরিকল্পনা শুরু করার জন্য উপযোগী। শরীর ও মন সতেজ রাখতে পর্যাপ্ত বিশ্রাম নিন।

    ৬, কন্যা:
    বিশ্লেষণ ও পরিশ্রমের সমন্বয়ে আজ গুরুত্বপূর্ণ কাজ এগোবে। ছোট সুযোগও বড় দায়িত্বের পথ খুলে দিতে পারে। অর্থের ক্ষেত্রে আবেগ এড়িয়ে হিসাব করুন ও ভেবে কথা বলুন। সকালের সময় কাজের জন্য উত্তম।

    ৭, তুলা:
    ভারসাম্যপূর্ণ আচরণ আজ সম্পর্ক ও কর্মক্ষেত্রে সুফল দেবে। নতুন পরিচয় বা আলোচনায় প্রয়োজনীয় সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক প্রস্তাব এলে শর্ত ভালো করে বুঝে এগোলে নিরাপদ। পারিবারিক বিষয়ে অন্যের মতামতকেও গুরুত্ব দিন। দুপুরের পর গুরুত্বপূর্ণ যোগাযোগ সফল হতে পারে।

    ৮, বৃশ্চিক:
    গভীর চিন্তা ও সাহস আজ জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে গোপনীয় বিষয়ে সতর্কতা বজায় রাখুন। অর্থনৈতিক হিসাব নতুন করে দেখার প্রয়োজন হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রেখে কথা বলুন। বিকেলের সময় পরিকল্পনা গোছানোর জন্য ভালো।

    ৯, ধনু:
    জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োগে নতুন সম্ভাবনা ফুটে উঠবে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থনৈতিক বিষয়ে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করার সময় উপযোগী। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ ধরে রাখুন।

    ১০, মকর:
    ধৈর্য ও নিয়মানুবর্তিতা আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। ধারাবাহিক পরিশ্রম ধীরে ধীরে স্বীকৃতি আনবে। বড় ব্যয়ের আগে প্রয়োজন ও ভবিষ্যৎ বিবেচনা করুন। কঠোর কথা এড়িয়ে চললে সম্পর্ক চাপমুক্ত থাকবে। বিকেলের সময় অসমাপ্ত কাজ শেষ করার জন্য কার্যকর। ঘুমের নিয়ম মেনে শরীরকে বিশ্রাম দিন।

    ১১, কুম্ভ:
    আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ আজ আপনার সবচেয়ে বড় শক্তি। পুরোনো জটিল কাজ নতুন পরিকল্পনায়ে এগিয়ে নেওয়া সম্ভব। অর্থের বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় দায় এড়ান। সামাজিক বিষয়ে সিদ্ধান্তের আগে সবার কথা শুনুন। প্রকৃতির সান্নিধ্য উপকারী হবে।

    ১২, মীন:
    সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার সময়। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করুন। যোগাযোগে সহযোগিতা আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে বাস্তব পরিকল্পনাকে প্রাধান্য দিন। হিসাব-নিকাশ ও সিদ্ধান্তে সচেতন থাকুন। প্রশান্তির জন্য ধ্যান বা প্রকৃতিতে সময় কাটান।

    আরও পড়ুন