| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
  • ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। তবে সংবাদ সম্মেলনে কী বিষয়ে বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    আরও পড়ুন