স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’। শনিবার (৩ জানুয়ারি, ২০২৬) থেকে এ ভর্তি মেলা শুরু হয়।
পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে মোট ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬-এর শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ, ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, প্রক্টর ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, অ্যাডমিশন ফেয়ারের কনভেনর ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার, জনসংযোগ ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক এবং অ্যাডমিশন বিভাগের প্রধান আশিক মাহমুদ।
এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬ উপলক্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অ্যাডমিশন ফি’র ওপর ৫০ শতাংশ ছাড় এবং প্রথম সেমিস্টারে টিউশন ফি’র ওপর ১০ শতাংশ ওয়েভার সুবিধা পাচ্ছেন।
ভর্তির জন্য শিক্ষার্থীরা সরাসরি যোগাযোগ করতে পারেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশন অফিসে (৫১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা)।
এ ছাড়া ভর্তি সংক্রান্ত তথ্য জানতে ও অনলাইনে আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.stamforduniversity.edu.bd
ভিজিট করা যাবে। ভর্তি অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর ০৯৬১৩-৬২২৬২২।
গবেষণা ও কর্মমুখী শিক্ষা প্রদান, নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাস (স্বল্প পরিসরে ক্লাস চালু), আধুনিক ও ডিজিটালাইজড ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট সুবিধা, উন্নতমানের ল্যাব, স্টুডেন্ট জোন, প্লে-গ্রাউন্ড, সমৃদ্ধ লাইব্রেরি এবং আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে দেশি-বিদেশি শিক্ষার্থীদের কাছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬-এ শিক্ষার্থীরা ব্যাচেলর অব আর্কিটেকচার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বিএসসি ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর ও এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি ও এমএস ইন মাইক্রোবায়োলজি, ব্যাচেলর ও মাস্টার অব ফার্মেসি, ব্যাচেলর ও মাস্টার অব ল এবং ব্যাচেলর অব সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
এ ছাড়া মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর ও মাস্টার অব আর্টস ইন ইংলিশ, বিএসএস ও এমএসএস ইন ইকোনমিকস, বিএসএস ইন জার্নালিজম ফর ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এমএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ব্যাচেলর ও মাস্টার অব আর্টস ইন ফিল্ম অ্যান্ড মিডিয়া, ব্যাচেলর ও মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামেও ভর্তি নেওয়া হচ্ছে।
ইউজিসি অনুমোদিত থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি প্রোগ্রামের পাশাপাশি স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জাপানি ভাষা কোর্স, স্পোকেন ইংলিশ, বিদেশি শিক্ষার্থীদের জন্য ইংলিশ ও বাংলা কোর্স এবং আইইএলটিএস কোর্সেও ভর্তি চলছে।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপ সুবিধাও দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

































