| |
শিরোনাম
গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির আবুধাবিতে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে
  • প্রচ্ছদ
  • পর্যটন
  • এগারশ ফুট উচ্চতায় বিরূপাক্ষ মন্দির
  • এগারশ ফুট উচ্চতায় বিরূপাক্ষ মন্দির

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ

    দর্শন পেতে পাড়ি দিতে হবে দুর্গম পথ। প্রতি মুহূর্তে বিপদের হাতছানি, যাত্রাপথে দেখা মিলবে বন্য প্রাণীর ছুটোছুটি। পাতালের অধিশ্বরী তিনি, তাই নাম হয়েছে পাতালকালী। সেই পাতাল থেকেই ভূ-পৃষ্ঠে হয়েছেন উত্থিত। সঙ্গে এসেছেন মহাদেব। তবে তাঁদের অবস্থান সোজা নয়, উল্টো।

    চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে ৩ কিলোমিটার পূর্বে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। সমতল থেকে এগারশ ফুট উচ্চতার পাহাড় চূড়ায় উঠলে দেখা মিলবে বিরূপাক্ষ মন্দির।

    সেটির পাশ ঘেঁষে দুর্গম জঙ্গলাকীর্ণ সরু পথ ধরেই নামতে হবে আরও প্রায় ৯শ ফুট নিচে, পাতাল কালীর দর্শনে।

    পৌরাণিক ইতিহাস বলছে, ত্রেতাযুগে ঋষি ভৃগু তাঁর সাধনস্থল সীতাকুণ্ডে যোগবলে তিনটি কুণ্ড তৈরি করেন। রাজা দশরথের পুত্র শ্রীরামচন্দ্র বনবাসকালে স্ত্রী সীতা ও ভাই লক্ষণসহ এসেছিলেন এখানে। তাঁদের স্নানের জন্য তৈরি কুণ্ডগুলো রয়ে গেছে এখনও।

    রয়ে গেছে সেই ঋষির স্মৃতিধন্য পাতাল তীর্থালয়।
    চন্দ্রনাথ তীর্থে প্রায় দুই যুগ ধরে রয়েছেন শিমুল সাধু। তিনি জানালেন, ফটিকছড়ির ভূজপুর থানাধীন জঙ্গল শোভনছড়ির এই স্থানে শিব-কালী দর্শনে এসেছেন অনেক তান্ত্রিক সাধক, সাধু-সন্যাসী। নির্জন বনে তাঁরা সাধনায় হয়েছেন ধ্যানমগ্ন। ফাল্গুন মাসে শিবচতুর্দশী তিথি কিংবা অমাবস্যার রাতে এখনও পাতালকালী মায়ের আরাধনা হয়, চণ্ডীযজ্ঞের আহুতিতে ধ্বণিত হয়-ওঁ নমঃ পাতালকালীকায়ৈ নমঃ।

    এছাড়া চলে নিত্য পূজা।
    জঙ্গলাকীর্ণ পাহাড়ের কোল থেকে নেমে আসা মন্দাগিরি ছড়ার মাঝপথেই বিশালাকার পাথরে পরিস্ফূট মা পাতালকালী। লাল সালুতে আংশিক আবৃত এই বিগ্রহের পদতলে আছেন শিব। পাশেই আরেকটি পাথরখণ্ডে দৃশ্যমান শ্রীশ্রী গণেশ। সেই ছড়া পেরিয়ে অনতিদূরে শীতল জলে নিত্য স্নানরত তিনটি শিবলিঙ্গ। একটি থেকে অন্য দুটির দূরত্ব ১৫-২০ হাত। পূজার্থীরা ধুপ-দীপ জ্বালিয়ে, নৈবেদ্য অর্পণ করে দেন পূজা। শিবস্নান করান ছড়ার জলে। তবে তীর্থযাত্রী নয় এমন পর্যটকদের কারণে নষ্ট হচ্ছে এই ধর্মালয়ের পরিবেশ, এমনটাই অভিযোগ সেবায়েতদের।

    পাতালকালীর আরেক পাশে আছে ৯৫ বছর পূর্বে স্থাপিত হরগৌরি বিগ্রহ। পাতালকালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ জানান, ১৩৩৭ বঙ্গাব্দের ২৯ পৌষ ভারতের চব্বিশ পরগনার চাম্পাহাট নিবাসী বৈকুণ্ঠ নাথ বিদ্যানিধি হরগৌরি বিগ্রহের ওপর একটি ছাউনি নির্মাণ করেন। কালের পরিক্রমায় সেটি জঙ্গলে ঢেকে যায়। ১৯৯৫ সালে পাহাড়ে কাঠ সংগ্রহে গিয়ে হরগৌরির সন্ধান পান স্থানীয়রা। পাশাপাশি যাতায়াত বাড়ে পাতালকালী মন্দিরে।

    কৃত্তিবাসী রামায়ণে উল্লেখ আছে, রাক্ষস রাজা রাবণের নির্দেশে দেবী মহামায়ার ভক্ত ও পাতাললোকের শাসক অহিরাবন (মহীরাবণ) শ্রীরাম ও লক্ষ্মণকে পাতালে বন্দি করতে চেয়েছিলেন। কিন্তু রামভক্ত মহাবীর হনুমানের কৌশলে তিনি পরাজিত হন, বধ হন দেবীর পদতলে। জনশ্রুতি আছে, অমাবস্যার গভীর রাতে এখনও মাঝেমধ্যে পাতালকালী মন্দির এলাকায় শোনা যায় মায়ের অট্টহাসি।

    পাতালকালী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লিটন চক্রবর্তী বলেন, বর্তমানে এই তীর্থস্থানে সংস্কারকাজ চলমান। মন্দিরে যাতায়াতে কিছু সিঁড়ি ও শৌচাগার নির্মাণ করা হয়েছে। অস্থায়ী ভোগঘর হয়েছে। পরিকল্পনা আছে মায়ের মন্দির নির্মাণের। প্রকৃতির কোলে থাকা পাতালকালী পূজা পাচ্ছেন ভক্তের, সঙ্গে আরাধ্য শিবশম্ভু।

    আরও পড়ুন