| |
  • প্রচ্ছদ
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
  • ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

    Icon
    ঢাবি প্রতিনিধি
    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।

    সাহসী জুলাইযোদ্ধা হাদি এবং ২৪-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

    স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। দ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

    আরও পড়ুন