| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ কূটনীতিকের পৃথক বৈঠক
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাঁচ কূটনীতিকের পৃথক বৈঠক

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ দেশের কূটনীতিকদের বৈঠক ঢাকায় আলোচনা কী নিয়ে

    পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক প্রতিনিধিরা।

    আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা কূটনীতিকরা হলেন—মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) ড. লিউ ইউইন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হলেও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের দূতরা।

    সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন তিনি। এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি চলমান রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

    অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. খলিলুর রহমানকে সরাসরি শুভেচ্ছা জানাতে তিনি সাক্ষাৎ করেছেন। দীর্ঘদিন পর পররাষ্ট্রমন্ত্রী দেশে ফেরায় সরাসরি সাক্ষাতের এই সুযোগ হয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, “জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের বক্তব্য সম্পর্কে আমার বিশেষ আগ্রহ ছিল।

    সংস্কারের ক্ষেত্রগুলো কী কী এবং এ বিষয়ে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, তা আমি তাঁর কাছ থেকে বুঝতে চেয়েছি। কারণ জাতিসংঘের সংস্কার আমাদের সবার জন্যই একটি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়।”

    তবে বৈঠক শেষে চীন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি।

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দীর্ঘদিন পর দেশে ফেরায় বিভিন্ন দেশ ও সংস্থার কূটনীতিকরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় এবং চলমান কূটনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠকগুলোকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

    আরও পড়ুন