| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • খেলা
  • বাংলাদেশকে শক্তভাবেই নিচ্ছে দক্ষিণ আফ্রিকা
  • বাংলাদেশকে শক্তভাবেই নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

    Icon
    ক্রীড়া প্রতিবেদক
    প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

    পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে কন্ডিশন ব্যাটারদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। তবে স্বয়ং দক্ষিণ আফ্রিকা বেশ শক্তভাবেই নিচ্ছে বাংলাদেশকে। আর এই সিরিজের ফলাফল নিয়ে বেশি চিন্তিত নন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

    সংবাদ সম্মেলনে রাবাদা জানিয়েছেন, ‘আমরা আসলে ফলাফল নিয়ে ভাবছি না। আমরা কীভাবে খেলতে চাই, সেখানেই মনোযোগ দেব। কারণ গত দুই বছর ধরে আমরা ঠিক এভাবেই খেলে আসছি, কীভাবে খেলতে চাই, সেসব নিয়ে ভাবছি এবং জয়ের জন্য মরিয়া মনোভাব ধরে রাখছি। প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারা– এটাই আমরা করতে চাই এবং করে আসছি। একই কাজটা করে যেতে চাই এই সিরিজেও।’

    রাবাদা আরও জানান, ‘আমি শুধু নিজের প্রতি এবং যেভাবে খেলতে চাই, যে দলের হয়ে খেলি ও খেলাটির আমার কাছে যে অর্থ, সেসবের প্রতি সৎ থাকতে চাই।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করায় দর্শকদের আগ্রহও স্বাভাবিকভাবেই বেড়েছে। রাবাদা জানালেন, ‘(অস্ট্রেলিয়ার বিপক্ষে) সিরিজটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অবাক হয়েছি। আমরা নিজেদের কাজ নিয়েই এত বেশি মনোযোগী ছিলাম। তবে মাঝেমধ্যে ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে দেখতাম, ক্রিকেটের মান এবং খেলার ধরন নিয়ে মানুষের নানা রকম মতামত রয়েছে। প্রতিটি টেস্টই পঞ্চম দিনে গড়িয়েছে এবং সেখানে দুই বা তার বেশি ফলের সম্ভাবনা ছিল। ক্রিকেট খেলার জন্য যা সত্যিই দারুণ বিজ্ঞাপন। একই সঙ্গে এটি প্রমাণ করে, মানুষ ক্রিকেট দেখছে।’

    রাবাদা আরও বলেছেন, ‘আমার মনে হয়, স্টেডিয়ামে দর্শক টানতে আমাদের আরও এক-দুজন মানুষকে যুক্ত করতে হবে। আমার বিশ্বাস, তাতে উপকার হবে। সবকিছু ঠিকঠাক করতে পারলে কেপটাউন দেখিয়েছে, পরিবেশটা কতটা সুন্দর হতে পারে। তবে দর্শকদের সম্পৃক্ততা দেখে আমি সত্যিই আনন্দিত। এখন ক্রিকেট দেখছেন এমন মানুষদের নিয়ে ভাবার মতো কিছুটা সময় ও সুযোগ পাচ্ছি। পাঁচ দিন ধরে কী হতে যাচ্ছে, তা দেখার জন্য মানুষ সত্যিই রোমাঞ্চিত হচ্ছে। আগের সিরিজটি নিয়ে মানুষের এত আগ্রহ দেখে আমি নিজেই অবাক হয়েছিলাম।’

    আরও পড়ুন