| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • লীড-২
  • গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার ৯৩
  • গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার ৯৩

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। নতুন করে আরও চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে আসনসংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৪৩টি হতে পারে।

    ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু হয়। এ পদ্ধতিতে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা।

    ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিদ্যমান ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে আরও চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।

    গত ১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। ওই তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়টিতে আসনসংখ্যা ২ হাজার ৫১৫টি।

    বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যার মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১টি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০টি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫টি আসন রয়েছে।

    এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০টি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

    অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০টি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০টি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০টি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০টি এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২টি আসন রয়েছে।

    এ ছাড়া পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি করে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬টি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

    সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টিতে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

    অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পর এসব বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা চূড়ান্ত হবে। প্রাথমিক হিসাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।

    আরও পড়ুন