কিলিয়ান এমবাপে গোল করার পাশাপাশি বড় সুযোগ নষ্টের তালিকাতেও শীর্ষে রয়েছেন। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এভারটনের টিয়ার্নো ব্যারির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৬টি বড় সুযোগ নষ্ট করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।
সংবাদমাধ্যম স্পোর্টসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৩ গোল করেছেন এমবাপে। তবে গোল করার সুযোগ কাজে লাগাতে না পারার দিক থেকেও তাঁর পরিসংখ্যান উল্লেখযোগ্য।
বড় সুযোগ নষ্টের তালিকায় এমবাপে ও টিয়ার্নো ব্যারির পর দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল সোসিয়েদাদের ওরি ওসকারসন। তাঁর নষ্ট করা বড় সুযোগের সংখ্যা ৯টি। বার্সেলোনার কারিম আদেয়েমি ৮টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া রাফিনহা, লামিনে ইয়ামাল ও ভিয়ারিয়ালের আয়োজে পেরেজ ৭টি করে বড় সুযোগ নষ্ট করেছেন।
গত দুই মৌসুমেও লা লিগায় বড় সুযোগ নষ্টের তালিকায় শীর্ষে ছিলেন এমবাপে। ২০২৪-২৫ মৌসুমে ৩১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ২৯টি বড় সুযোগ নষ্ট করেন তিনি। পরের মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা হন এবং নষ্ট করেন ২১টি বড় সুযোগ।
এদিকে সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে চলতি মৌসুমে গোলের তালিকায়ও এগিয়ে রয়েছেন এমবাপে। ১৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। তাঁর ওপরে রয়েছেন বার্সেলোনার রাফিনহা।
























