| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • জাকির নায়েককে ফের ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা ভারতের
  • জাকির নায়েককে ফের ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা ভারতের

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

    ইসলামি আলোচক জাকির নায়েককে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। শুধু জাকির নায়েককে নয়, তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের উপরও নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে।

    শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফ-এর উপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। ২০১৬ সালে জাকিরের উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার।

    অনেকদিন ধরেই তাকে খুঁজছে ইডি ও এনআইএ’র মতো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে তহবিল তছরুপের পাশাপাশি বেশকিছু অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার ভাষণ দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়।

    জাকির নায়েক ২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

    আরও পড়ুন