| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।

    আজ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল:

    ১/ মেষ:
    কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা অসমাপ্ত কাজে এগোনোর সুযোগ রয়েছে। উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস বাড়বে, তবে সিদ্ধান্তে সাময়িক দ্বিধা দেখা দিতে পারে। যোগাযোগ, শিক্ষা ও পরিকল্পনায় ইতিবাচক সাড়া মিলবে। আর্থিক বিষয়ে হিসাব করে চলুন। মানসিক চাপ কমাতে পর্যাপ্ত বিশ্রাম নিন।

    ২/ বৃষ:
    ব্যক্তিগত বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে যোগাযোগ থেকে নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সৃজনশীল চিন্তা বাড়বে। অর্থনৈতিক লেনদেনে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলুন এবং খাদ্যাভ্যাসে নিয়ম বজায় রাখুন।

    ৩/ মিথুন:
    নিজের দক্ষতা প্রকাশে দিনটি কার্যকর হতে পারে। কথাবার্তা, সৃজনশীলতা ও যোগাযোগে আকর্ষণ বাড়বে, তবে তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। নতুন কিছু শেখা কিংবা কর্মক্ষেত্রে পরিচিতি বাড়ার সুযোগ রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনায় ধৈর্য প্রয়োজন।

    ৪/ কর্কট:
    কর্ম ও দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হবে। আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো পরিকল্পনা নতুনভাবে ভাবতে উৎসাহিত করবে। দূরযাত্রা বা গুরুত্বপূর্ণ যোগাযোগে আগ্রহ বাড়তে পারে। আর্থিক বিষয়ে বাস্তবতা মেনে চলুন এবং স্বাস্থ্যের যত্ন নিন।

    ৫/ সিংহ:
    নিজের যোগ্যতা ও নেতৃত্বে শুভ ফল মিলতে পারে। জ্ঞান, সৃজনশীলতা এবং আত্মবিশ্লেষণে বিশেষ গুরুত্ব দিন। যোগাযোগ, উচ্চশিক্ষা ও পরিকল্পনায় এগোন। কর্মক্ষেত্রে সম্মান বাড়লেও দম্ভ এড়িয়ে চলুন। অর্থ ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকুন।

    ৬/ কন্যা:
    আর্থিক পরিকল্পনা ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আজ বিচক্ষণতা প্রয়োজন। কিছু বিষয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। অর্থনৈতিক সিদ্ধান্তে মনোযোগ বাড়বে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। মানসিক অস্থিরতা এড়িয়ে চলুন।

    ৭/ তুলা:
    বুদ্ধিবৃত্তিক কাজে এবং যোগাযোগে নতুন উদ্যম আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের বক্তব্য ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাবেন। কোনো সিদ্ধান্তে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়িক আলোচনা ও আর্থিক চুক্তিতে শর্ত ভালোভাবে যাচাই করুন। চোখ ও মাথার ক্লান্তির বিষয়ে সচেতন থাকুন।

    ৮/ বৃশ্চিক:
    পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দক্ষতা অর্জন ও সৃজনশীল উদ্যোগে অগ্রগতি হতে পারে। আলোচনায় আবেগের পরিবর্তে বাস্তবতাকে গুরুত্ব দিন। পরিকল্পনা ধরে রাখুন। খাদ্যাভ্যাস ঠিক করুন।

    ৯/ ধনু:
    নিজের আত্মবিশ্বাস ও কর্মোদ্যমে নতুন মাত্রা যোগ হতে পারে। শিক্ষা, ভ্রমণ, লেখালেখি ও সৃজনশীল কাজে শুভ। পরিকল্পনায় শক্তি পাবেন, তবে বিচারবুদ্ধি প্রয়োগ করুন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। মানসিক প্রশান্তির জন্য কিছুটা নিরিবিলি সময় কাটান।

    ১০/ মকর:
    দায়িত্ব বা কর্মপরিকল্পনা নিয়ে নতুন করে ভাবার সুযোগ আসবে। ধৈর্য ও বাস্তবতা ধরে রাখুন। ব্যয় ও ব্যক্তিগত সিদ্ধান্তে সতর্ক থাকা ভালো। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম বজায় রাখুন।

    ১১/ কুম্ভ:
    পরিকল্পনা, নতুন উদ্যম, ব্যতিক্রমী চিন্তা ও নতুন পথের সন্ধানে অস্থিরতা এবং অতিরিক্ত প্রত্যাশা নিয়ন্ত্রণ করা প্রয়োজন হবে। সৃজনশীল কাজ ও সামাজিক যোগাযোগে সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ও স্বচ্ছতা বজায় রাখুন।

    ১২/ মীন:
    নিজের কর্মদক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিন। দায়িত্ব ও আর্থিক শৃঙ্খলার প্রতি মনোযোগ দিন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা গুরুত্ব পাবে। মানসিক চাপ এড়িয়ে শরীরের যত্ন নিন।

    আরও পড়ুন