ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের সাদা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুরাতন ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী আনোয়ার হোসেন জানান, এক স্টাফের কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে কোনো ঝুঁকি নেই বলে জানান তিনি।
তিনি আরও জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হয়নি।


























