| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • মেধাবীদের শিক্ষকতায় আনতে সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান
  • শিক্ষা প্রতিমন্ত্রী

    মেধাবীদের শিক্ষকতায় আনতে সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক 
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

    আগামী প্রজন্ম গড়ে তুলতে সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ভবনে ‘প্রাথমিক স্তরে স্টেম শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও আগামীর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    গণসাক্ষরতা অভিযান ও নেটজ-বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।

    শিক্ষকদের বেতন নিয়ে নিজের আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি শিক্ষকদের বেতন পর্যাপ্ত বলেছেন—এমন ধারণা সঠিক নয়। তার বক্তব্যের মূল বিষয় ছিল, শিক্ষকতা অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পেশা।

    তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সবচেয়ে মেধাবী ও যোগ্য ব্যক্তিদের শিক্ষকতা পেশায় আনতে হলে শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, একজন কৃষক যেমন পরবর্তী মৌসুমের জন্য সেরা বীজ সংরক্ষণ করেন, তেমনি আগামী প্রজন্ম গড়ে তুলতে সবচেয়ে মেধাবী মানুষদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে হবে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, এনসিটিবির সদস্য অধ্যাপক মো. নুরুন্নবী আলম এবং নেটজ-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শহিদুল ইসলাম।

    সভায় সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী।

    আরও পড়ুন