| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • নেত্রকোণায় শিশু ধর্ষণ করায় শিক্ষকের মৃত্যুদণ্ড
  • নেত্রকোণায় শিশু ধর্ষণ করায় শিক্ষকের মৃত্যুদণ্ড

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

    নেত্রকোণার মদনে ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

    মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় ওই শিশুকে ধর্ষণ করেন মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন তিনি। ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে।

    পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিলে শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।

    মামলার পর গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪। পরে ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তান জন্ম দেয়।

    আদালতের নির্দেশে সিআইডি নবজাতক ও অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা পরীক্ষা করে। পরীক্ষায় তাদের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এ প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে গত ২৬ আগস্ট শিক্ষক সাগর ও তার ভাইয়ের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

    রায়ের আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ১১ নভেম্বর রায়ের দিন ধার্য করেছিলেন। যুক্তিতর্ক চলাকালে নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি চেয়েছিলেন আসামি সাগর। তবে আদালত তার আবেদন নাকচ করেন।

    আরও পড়ুন