| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

    বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের রেশ কমে আসার প্রত্যাশা ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার আশঙ্কা– এই আশা ও শঙ্কার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে।

    আজ বুধবার (১১নভেম্বর) জিএমটি সময় ৪টা ২০ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ১.০৪ ডলার বা ১.১ শতাংশ বেড়ে ৯২.৫৩ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬৭ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৮৬.৭১ ডলারে দাঁড়িয়েছে।

    ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর গত অক্টোবরে সর্বোচ্চ ৩৭টি জাহাজে হামলা হয়েছিল। আর সাম্প্রতিক তথ্য বলছে, নভেম্বরেও এ হামলা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

    স্পার্টা কমোডিটিজের সিনিয়র অ্যানালিস্ট জুন গোহ বলেন, কূটনৈতিক আলোচনার অনিশ্চয়তার মধ্যেই উপসাগরীয় নৌপথে জাহাজে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

    তিনি আরও বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচন সফলভাবে শেষ হওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা বাড়ার কারণে তেলের বাজারে দরপতনের সুর লক্ষ্য করা যাচ্ছে।

    তিনি যোগ করেন, তেলের বাজারকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে ইরান কূটনৈতিক চুক্তি করতে মার্কিন দাবি মেনে নিয়ে শেষ পর্যন্ত আলোচনায় বসবে কি না, সেই বিষয়টি।

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ওমানের লিমা শহরের উত্তর-পূর্বে একটি ট্যাংকারে হামলা হয়েছে। এছাড়া ইরানের রেভোলিউশনারি গার্ডসের নৌবাহিনী মঙ্গলবার আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, প্রণালীর অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় নৌমাইনে আঘাত হানার পর দুটি ট্যাংকারে আগুন ধরে যায়।

    এলএসইজি অয়েল রিসার্চের গত ১০ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো চুক্তি স্বাক্ষরিত হলেও এই জলপথে তেল সরবরাহ বৃদ্ধি পাওয়া সম্পূর্ণ নির্ভর করবে মাইন অপসারণ, বিমার খরচ ও জাহাজ মালিকরা আদৌ এই ঝুঁকি নিতে ইচ্ছুক হবেন কি না তার ওপর।

    এর আগে মার্কিন কর্মকর্তারা ইরানের ওপর নতুন করে সামরিক হামলার প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করার পর তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি কমে যায়। তবে পরে একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তা দুই পক্ষের মধ্যে কোনো আলোচনা না হওয়ার কথা জানানোর পর দাম পতন থেকে অনেকটা ঘুরে দাঁড়ায়।

    এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য উল্লেখ করে বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন অপরিশোধিত তেলের মজুত বেড়েছে। ওই সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ক্রুড অয়েলের মজুত ৯০ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়েছে।

    শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, ইউক্রেনের নতুন করে ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ায় তেল শোধনাগারের সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমে গেছে।

    এর মধ্যে রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা মঙ্গলবার আবুধাবিতে এক বৈঠকে মিলিত হয়েছেন। গত ফেব্রুয়ারির পর থেকে এটিই দুই দেশের মধ্যে প্রথম শান্তি আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের যুদ্ধ বন্ধের উদ্যোগ হিসেবে এই বৈঠক হয়েছে।

    সূত্র: রয়টার্স

    আরও পড়ুন