| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন
  • পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই যাত্রীবাহী বাসে আগুন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

    রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

    বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। এতে একটি বাসের পুরো আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

    এদিকে, বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা। আর অভিজাত পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।

    এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

    বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে। এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    আরও পড়ুন