| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক 
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।

    আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল:

    ১, মেষ: চন্দ্র আপনার কর্মপরিকল্পনায় নতুন উদ্যম আনবে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে সৃজনশীল কাজ ও যোগাযোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যয়ে সংযম রাখুন, পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। মানসিক চাপ এড়িয়ে চলুন। স্থিরতায় কথা বলুন।

    ২, বৃষ: সময়ের সচেতনতায় থাকুন। স্থিরতায় সম্পর্ক ও অংশীদারত্বে নতুন আলোচনা হতে পারে। সৃজনশীল কাজে সহযোগিতা পাবেন। অর্থনৈতিক সিদ্ধান্তে বাস্তববাদী হোন। খাদ্যাভ্যাস ও বিশ্রামের প্রতি যত্ন নিন।

    ৩, মিথুন: আজ ভ্রমণে, আলোচনায় শুভ, কর্মোদ্যমে শক্তি ও সাহস বাড়াবে। চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে নতুন যোগাযোগ ও অভিজ্ঞতা লাভের সুযোগ আসবে। কথাবার্তায় সংযম এবং চলাফেরায় সতর্কতা রাখুন।

    ৪, কর্কট: বৃহস্পতি-কেতুর প্রভাবে অর্থ ও পারিবারিক বিষয়ে নতুন উপলব্ধি তৈরি হবে। চন্দ্রের শুভ প্রভাবে শিক্ষা, সৃজনশীলতা ও ব্যক্তিগত উদ্যোগে উৎসাহ বাড়বে। ব্যয়ের ক্ষেত্রে হিসাবি হোন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রি জাগরণ পরিহার করুন।

    ৫, সিংহ: আজ মানসিকভাবে আত্মবিশ্বাস ও আত্মবিশ্লেষণ বাড়াবে। পারিবারিক বিষয়ে কিছু দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে দক্ষতা প্রকাশের সুযোগ রয়েছে। বিতর্ক এড়িয়ে চলুন। যোগাযোগ ঠিক রাখুন।

    ৬, কন্যা: রবি-বুধ-শুক্রের প্রভাবে অর্থ ও যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক ফল আসতে পারে। চন্দ্রের শুভ প্রভাবে সাহস ও উদ্যোগ বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন।

    ৭, তুলা: আজ ব্যক্তিত্ব, যোগাযোগ ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়াবে। আর্থিক বিষয়ে নতুন চিন্তা আসতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে বন্ধুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহযোগিতা পাবেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন ও আত্মমন্থন করুন।

    ৮, বৃশ্চিক: নিজ রাশিতে চন্দ্রের অবস্থান অনুভূতি ও সিদ্ধান্ত গ্রহণে গভীরতা আনবে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। ভেবেচিন্তে কথা বলুন।

    ৯, ধনু: চন্দ্রের প্রভাবে ব্যয় ও যোগাযোগের বিষয়ে সচেতন হতে হবে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে শিক্ষা, জ্ঞানচর্চা ও দূরযাত্রার পরিকল্পনায় আশাবাদ তৈরি হবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে এগোলে সুফল পাবেন।

    ১০, মকর: বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগে নতুন সুযোগ আসতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টিতে যৌথ অর্থ ও পারিবারিক বিষয়ে সহযোগিতা পাবেন। আর্থিক পরিকল্পনায় ধীরগতি থাকলেও ধৈর্য ধরে এগোন। শারীরিক ক্লান্তি অবহেলা করবেন না।

    ১১, কুম্ভ: নিজ নতুন চিন্তা ও উচ্চাকাঙ্ক্ষা বাড়াবে, তবে সিদ্ধান্তে অস্থিরতা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। অংশীদারত্ব ও যোগাযোগে ইতিবাচক ফল আসবে। অর্থনৈতিক বিষয়ে বাস্তববাদী থাকুন।

    ১২, মীন: যোগাযোগে দায়িত্ব ও বাস্তববোধ বাড়াবে। চন্দ্রের শুভ প্রভাবে উচ্চশিক্ষা, ভ্রমণ ও নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি হতে পারে। বৃহস্পতির দৃষ্টিতে কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে। ঋণ ও আর্থিক চুক্তিতে সতর্ক থাকুন।

    আরও পড়ুন