| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • হাসিনার পাসপোর্ট আবেদন সরকারকে চাপে ফেলার কৌশল
  • কূটনীতিক ড্যানিলোভিচ

    হাসিনার পাসপোর্ট আবেদন সরকারকে চাপে ফেলার কৌশল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
    এক-এগারোয় জেনারেলদের মতকে গুরুত্ব দেয়া মার্কিনিদের ভুল ছিল: সাবেক মার্কিন কূটনীতিক

    ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ।

    মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন বাংলাদেশ সরকারকে দায়ী করার একটি কৌশল হতে পারে। এর মাধ্যমে দেশে ফেরার ইচ্ছা থাকা সত্ত্বেও সরকার তাঁকে বাধা দিচ্ছে—এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে।

    ড্যানিলোভিচ আরও বলেন, এর মাধ্যমে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশও তাঁকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে। এমনকি তৃতীয় কোনো দেশকে শেখ হাসিনাকে গ্রহণে রাজি করানোর উদ্যোগও থাকতে পারে।

    উল্লেখ্য, জন এফ. ড্যানিলোভিচ ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ. মোজেনার অধীনে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম (টিকফা) চুক্তির প্রক্রিয়ায় কাজ করেন।

    আরও পড়ুন