| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • রাত জাগা এড়িয়ে চলবে কর্কট রাশি
  • রাত জাগা এড়িয়ে চলবে কর্কট রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

    কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।

    আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল:

    ১, মেষ: আজ বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যচক্রে নতুন গতি আনবে। কর্মক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সফলতার সম্ভাবনা বাড়বে, তবে রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ কিছুটা থাকতে পারে। স্থিরতা বজায় রাখলে দিনের শেষভাগে সুফল মিলবে। স্বাস্থ্যে সতর্ক থাকুন, অতিরিক্ত কথা বলা এড়িয়ে চলুন। শুভ সময়কে কাজে লাগিয়ে নতুন পরিকল্পনা শুরু করুন।

    ২, বৃষ: সিংহে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনার কর্মক্ষেত্রে স্থিরতা থাকবে। যোগাযোগ ও আর্থিক বিষয়ে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিছুটা মানসিক অস্থিরতা লাগতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে কাজ করুন। স্বাস্থ্যের জন্য হালকা ব্যায়াম জরুরি।

    ৩, মিথুন: কর্মক্ষেত্রে তৎপরতা বাড়বে। যোগাযোগ ও নতুন সুযোগ তৈরি হচ্ছে, তবে শনির প্রভাবে কিছুটা ধৈর্যের প্রয়োজন। মানসিক চাপ কমাতে সকালের সময়টা ভালো কাজে লাগান। স্বাস্থ্যে পেটের দিকে নজর রাখুন। সফলতার জন্য স্থির মনোভাব রাখুন।

    ৪, কর্কট: আজ ভাগ্যে শুভ প্রভাব দেখা যাচ্ছে। কর্ম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। রাহু-শনির অবস্থান মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে, যদি আচরণ শুদ্ধ রাখেন। রাত জাগা এড়িয়ে চলুন। স্বাস্থ্যে জলীয় খাবার ও বিশ্রামের দিকে খেয়াল রাখুন।

    ৫, সিংহ: আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে, তবে স্থিরতা বজায় রাখা জরুরি। চন্দ্রের দৃষ্টিতে যোগাযোগ সফল হবে। মানসিক চাপ কমান। স্বাস্থ্যে হৃদ্‌যন্ত্র ও রক্তচাপের দিকে সতর্ক থাকুন। শুভ সময়কে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন।

    ৬, কন্যা: আজ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়ছে। যোগাযোগ ও হিসাব-নিকাশে মনোযোগ দিলে ভালো ফল মিলবে। কিছুটা মানসিক অস্থিরতা থাকতে পারে, তাই ধৈর্য ধরুন। স্বাস্থ্যে হজমের দিকে নজর রাখুন। সম্পর্কে অনুকূল।

    ৭, তুলা: আজ কর্ম ও সম্পর্কে নতুন গতি আসবে। ভাগ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। যোগাযোগের মাধ্যমে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। শনির প্রভাবে কিছুটা দেরি হতে পারে, তাই ধৈর্য রাখুন। স্বাস্থ্যে কোমর ও কিডনির দিকে সতর্ক থাকুন।

    ৮, বৃশ্চিক: আজ মানসিক শক্তি বাড়িয়ে তুলছে। বৃহস্পতির দৃষ্টি কর্মক্ষেত্রে স্থিরতা ও সাফল্য এনে দিচ্ছে। মানসিক চাপ থাকতে পারে, আবেগ নিয়ন্ত্রণে রাখুন। যোগাযোগে সতর্ক থাকলে ভালো ফল পাবেন। স্বাস্থ্যে রক্ত ও শরীরের তাপমাত্রার দিকে নজর রাখুন।

    ৯, ধনু: ভাগ্যে নতুন সম্ভাবনা আসতে পারে, কর্মক্ষেত্রে যোগাযোগ ও পরিকল্পনা সফল হতে পারে। চন্দ্রের অবস্থান মানসিক স্থিরতা দিচ্ছে। শনির প্রভাবে কিছুটা ধীরগতি থাকতে পারে, তাই তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্যে পা ও স্নায়ুর দিকে সতর্ক থাকুন। সকালের সময়টা সবচেয়ে ভালো।

    ১০, মকর: আজ ধৈর্য ও স্থিরতার প্রয়োজন। চন্দ্রের দৃষ্টিতে যোগাযোগে সফলতা মিলতে পারে। রাহুর অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে, তাই শান্ত থাকুন। নতুন কাজ শুরু করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যে হাড় ও জয়েন্টের দিকে নজর রাখুন।

    ১১, কুম্ভ: আজ আপনার কিছুটা অস্থিরতা থাকলেও বৃহস্পতির দৃষ্টি ভাগ্যে শুভ প্রভাব ফেলছে। কর্মক্ষেত্রে যোগাযোগ ও প্রযুক্তিগত কাজে সফলতার সম্ভাবনা বাড়বে। মানসিক চাপ কমাতে ধ্যান বা শান্ত পরিবেশ বেছে নিন। স্বাস্থ্যে স্নায়ু ও ঘুমের দিকে সতর্ক থাকুন।

    ১২, মীন: আজ ধৈর্য ও কর্মনিষ্ঠা বাড়বে। চন্দ্রের প্রভাবে মানসিক স্থিরতা বাড়বে। যোগাযোগ ও আর্থিক বিষয়ে সতর্ক থাকলে সফলতা মিলবে। স্বাস্থ্যে রক্তসঞ্চালনের দিকে নজর রাখুন।

     

    আরও পড়ুন