| |
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

    Icon
    জেলা প্রতিনিধি
    প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ ইখতারা সরকার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর)  সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত ইখতারা সরকার আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন। ঘাতক জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

    এর আগে গত ৩১ অক্টোবর ভোরে আশুগঞ্জ উপজেলার চর-চারতলা গ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠে স্বামী জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে। আগুনে গৃহবধূর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়।

    নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, প্রায় এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত। এ নিয়ে পারিবারিক কলহের পাশাপাশি স্ত্রীকে প্রায়ই মারধর করতেন তিনি। গত দেড় মাস আগে মারধরের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।

    স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুক্রবার ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন ভোরে ফজরের নামাজ পড়তে ইখতারার মা ঘর থেকে বের হলে সেই সুযোগে জাহাঙ্গীর ঘরে ঢুকে বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে তার চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।

    ইখতারার গলা ও কণ্ঠনালিসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

    এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

    আরও পড়ুন