প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৮ কার্তিক ১৪৩৩ বাংলা, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ পারিবারিক পরিবেশ, আবাসন ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হতে পারে।
মানসিক প্রশান্তি, গৃহসংক্রান্ত কাজ এবং সম্পত্তির বিষয়ে অগ্রগতি সম্ভব। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও বিচক্ষণ সিদ্ধান্তে সাফল্য আসবে।
নতুন যোগাযোগ তৈরি করলেও আর্থিক বিষয়ে হিসাব রাখুন। তাড়াহুড়ো ও মানসিক উত্তেজনা এড়িয়ে চলুন।
২, বৃষ:
আজ যোগাযোগ, লেখালেখি, প্রচার এবং নতুন উদ্যোগে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ আসবে। সাহস, বুদ্ধি ও যোগাযোগের মাধ্যমে আটকে থাকা কাজে অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে পরিচিতজনের সহযোগিতা পাবেন। তবে পেশাগত ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন এবং আর্থিক পরিকল্পনায় চাপ বাড়তে পারে। কথাবার্তায় সংযত থাকুন।
৩, মিথুন:
আজ অর্থনৈতিক পরিকল্পনা, পারিবারিক আলোচনা এবং নিজের দক্ষতা কাজে লাগানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। উপার্জন ও সঞ্চয়ের বিষয়ে ইতিবাচক চিন্তা বাড়বে। পুরোনো কোনো পাওনা আদায়ের আলোচনাও এগোতে পারে।
৪, কর্কট:
আজ আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মানসিক শক্তি, প্রজ্ঞা ও আত্মবিশ্বাস বাড়াবে। ব্যক্তিগত উদ্যোগ, কর্মপরিকল্পনা এবং পারিবারিক বিষয়ে শুভ অগ্রগতির সম্ভাবনা রয়েছে। যৌথ অর্থ, ঋণ কিংবা দূরবর্তী পরিকল্পনায় সতর্ক থাকুন।
৫, সিংহ:
আজ আত্মবিশ্লেষণ, পরিকল্পনা ও কর্মক্ষেত্রে জটিলতা বুঝে নেওয়ার দিন। ব্যয়, বিদেশসংযোগ এবং আধ্যাত্মিক চিন্তায় গুরুত্ব বাড়বে। অপ্রত্যাশিত সহায়তা বা পুরোনো কোনো সমস্যার সমাধানের পথ মিলতে পারে। বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বাড়লেও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা প্রয়োজন।
৬, কন্যা:
আজ বন্ধুমহল, সামাজিক যোগাযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের অনুকূল পরিবেশ তৈরি করবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা লাভজনক প্রস্তাব আসতে পারে। অস্থিরতা বাড়াতে পারে, সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে।
৭, তুলা:
আজ সামাজিক মর্যাদা ও পেশাগত পরিচিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান, দায়িত্ব এবং নতুন সুযোগ তৈরি হতে পারে। সৃজনশীল কাজে অস্থিরতা বাড়াতে পারে। অর্থনৈতিক সিদ্ধান্তে বাস্তবতা যাচাই করুন, অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন।
৮, বৃশ্চিক:
উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রে শুভ এবং নতুন কিছু শেখা শুভ। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথ খুঁজে পেতে পারেন। পারিবারিক অস্থিরতা ও সৃজনশীল কাজে ধৈর্যের পরীক্ষা হতে পারে। আবেগনির্ভর সিদ্ধান্ত এড়িয়ে নিয়মিত শরীরচর্চায় মনোযোগ দিন।
৯, ধনু:
আজ আর্থিক লেনদেন, পারিবারিক সম্পদ এবং দায়িত্বের বিষয়ে সতর্কতার প্রয়োজন। পুরোনো কোনো আর্থিক বিষয় বা অসমাপ্ত কাজ সামনে আসতে পারে। গবেষণা, অনুসন্ধান ও জটিল সমস্যা সমাধানে বুদ্ধির প্রয়োগ সফল হবে। যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।
১০,মকর:
আজ দাম্পত্য, ব্যবসায়িক অংশীদারত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান এবং সহযোগিতা থেকে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়িক চুক্তি ও নতুন যোগাযোগে ইতিবাচক অগ্রগতি সম্ভব। অর্থ ও কথাবার্তায় সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে ধৈর্য ও সম্পর্কে সন্দেহ পরিহার করুন।
১১,কুম্ভ:
আজ কর্মব্যস্ততা, প্রতিযোগিতা ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ আসবে। কর্মক্ষেত্রের জটিলতা মোকাবিলা এবং বিরোধপূর্ণ পরিস্থিতি সামলাতে সহায়তা পাবেন। নতুন চিন্তা ও উচ্চাকাঙ্ক্ষা বাড়ালেও সিদ্ধান্তে সংযম ও দায়িত্বে শৃঙ্খলা প্রয়োজন। অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলুন।
১২, মীন:
আজ সৃজনশীলতা, শিক্ষা, সন্তানসংক্রান্ত বিষয় ও আনন্দের ক্ষেত্রে আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হতে পারে। বুদ্ধিবৃত্তিক কাজ, লেখালেখি ও নতুন পরিকল্পনায় সহায়ক হবে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ আসতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় ও মানসিক চাপ কমান, বাস্তব সিদ্ধান্ত নিন।































