বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের চেষ্টা করলে ভবিষ্যতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

























