| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে বৃষের
  • কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে বৃষের

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

    আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
    ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২৯ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ: আজ কাজের প্রতি মনোযোগ বাড়বে, তবে ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ ও অভিজ্ঞদের সহায়তা মিলতে পারে। আত্মবিশ্বাস বাড়লে ও সিদ্ধান্তে দ্বিধা দেখা দিতে পারে। মানসিক চাপ, অস্থিরতা ও অর্থসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন।

    ২/ বৃষ: আপনার জন্য ধৈর্য ও বাস্তববুদ্ধির পরীক্ষা নিতে পারে। পরিকল্পনা করে এগোলে কাজের গতি বাড়বে এবং অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা হঠাৎ পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি দায়িত্ব বাড়বে। পরিশ্রমের ফল ধীরে ধীরে মিলবে। মানসিক চাপ কমাতে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য বিষয়ে অবহেলা করবেন না।

    ৩/ মিথুন: আজ বিশ্লেষণী ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বাড়বে। অর্থ ও পারিবারিক বিষয়ে শুভ ফল দিতে পারে, তবে আবেগের বশে অতিরিক্ত খরচ করবেন না। নতুন পরিকল্পনা, লেখালেখি বা আলোচনায় সাফল্য আসতে পারে। কথাবার্তায় সচেতন থাকুন ও স্পষ্ট কথা বলুন। দূরযাত্রা, অনলাইন কাজ বা আইনি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

    ৪/ কর্কট: আজ আত্মবিশ্বাস, জ্ঞান ও সুযোগ বাড়াবে। পারিবারিক বিষয় ও দৈনন্দিন দায়িত্বে মনোযোগ দিতে হবে। কর্মক্ষেত্রে সম্মান, অর্থলাভ ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপন দুশ্চিন্তা, ঋণ বা দূরসম্পর্কের বিষয়ে চাপ তৈরি হতে পারে। নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    ৫/ সিংহ: আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে শুভ সহায়তা দেবে উচ্চশিক্ষা, সম্মান ও নতুন দায়িত্বের ক্ষেত্রে। তবে কেতুর প্রভাবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে ভুল সিদ্ধান্ত হতে পারে। মানসিক চাপ থাকলেও ধৈর্য ধরে এগোলে সাফল্য নিশ্চিত হবে।

    ৬/ কন্যা: আজ অনুভূতি ও চিন্তাশক্তি দুটোই সক্রিয় থাকবে। কাজের ক্ষেত্রে সূক্ষ্ম বিষয় ধরতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। অর্থের ক্ষেত্রে সহায়তা পাবেন। পরিকল্পনা নিয়ে সংশয় তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব এবং মানসিক চাপ বাড়াতে পারে। সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

    ৭/ তুলা: আজ কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। গোপন চিন্তা ও পুরোনো বিষয় নিয়ে মন ভারী হতে পারে। কর্মজীবনে উন্নতি ও দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। বন্ধু বা পরিচিতদের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। হঠাৎ সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ধৈর্য ও নিয়ম মেনে চলার শিক্ষা দেবে। সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখলে ভুল বোঝাবুঝি কমবে।

    ৮/ বৃশ্চিক: আজ আপনার কর্মদক্ষতা ও সাহস বাড়বে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। উচ্চতর জ্ঞান অর্জনে সহায়তা পাবেন। সহকর্মী বা পরিচিতদের কাছ থেকে উপকার পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়লেও ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। অর্থ ও পারিবারিক দায়িত্বে চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

    ৯/ ধনু: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা হতে পারে। পারিবারিক সম্পদ ও মানসিক স্থিতিতে শুভ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়াবে এবং কাজের মান নিয়ে সতর্ক থাকবেন। শিক্ষা, ভ্রমণ ও যোগাযোগে সাফল্য আসতে পারে। দূরযাত্রা বা নতুন পরিচয়ে সতর্ক থাকুন। শনির অবস্থান ধৈর্য ধরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছে।

    ১০/ মকর: আজ দায়িত্ব ও কাজের চাপ বাড়লেও আপনার বাস্তববুদ্ধি পরিস্থিতি সামলে দেবে। পরিকল্পনা, হিসাব ও প্রশাসনিক কাজে সাফল্য পাবেন। তবে অর্থনৈতিক সিদ্ধান্তে বিভ্রান্তি তৈরি হতে পারে। কথাবার্তা ও সার্বিক বিষয়ে সংযম থাকুন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা কমান।

    ১১/ কুম্ভ: আপনার আজ নতুন চিন্তা ও সুযোগ এনে দিতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করুন। অর্থ, ঋণ ও যৌথ সম্পদ নিয়ে ভাবনা বাড়বে। কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে সহায়তা পাবেন। অংশীদারি কাজে সাফল্য এলেও গোপন বিরোধ তৈরি হতে পারে। মানসিক শান্তির জন্য একান্তে কিছু সময় কাটান।

    ১২/ মীন: আজ দায়িত্ব, ধৈর্য ও বাস্তবতার শিক্ষা দেবে। কন্যায় চন্দ্র থাকায় দাম্পত্য, অংশীদারি ও গুরুত্বপূর্ণ আলোচনায় সংবেদনশীলতা বাড়বে। শিক্ষা, সন্তান ও সৃজনশীল কাজে শুভ ফল দেবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এলেও সহকর্মীদের সঙ্গে নমনীয় থাকুন। নিয়ম মেনে চললে দিনটি সাফল্যময় হয়ে উঠবে।

    আরও পড়ুন