| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবুন মীন রাশি
  • ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে ভাবুন মীন রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

    আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২৭ আশ্বিন ১৪৩৩ বাংলা, ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    আজকের ১২ রাশিফল

    ১/ মেষ: আজ আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা স্পষ্ট করে তুলুন। অর্থের ব্যাপারে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে কথা বলার আগে একটু ভেবে নিন। শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে ফল ভালো মিলবে। যোগাযোগ ঠিক রাখুন, সাফল্য পাবেন।

    ২/ বৃষ: সময় নষ্ট করবেন না, আপনার ধৈর্য পরীক্ষা হতে পারে। পুরোনো কাজ শেষ করার সুযোগ আসবে। অর্থনৈতিক বিষয়ে হিসাব মেনে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। শুভ সময়ে আলোচনা করুন।

    ৩/ মিথুন: আজ আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগবে। নতুন পরিচিতি থেকে সুযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে এগোলে সাফল্য মিলবে। অর্থের বিষয়ে যাচাই করে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের যত্ন নিন।

    ৪/ কর্কট: আজ সম্পর্ক ঠিক রাখুন, আপনার দায়িত্ববোধ সম্মান বাড়াবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগোলে ফল ভালো মিলবে। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখুন। পরিবারে স্নেহপূর্ণ ব্যবহার মানসিক শান্তি দেবে। আচরণ শুদ্ধ রাখুন, রাত্রি জাগরণ এড়িয়ে চলুন।

    ৫/ সিংহ: আজ আপনার আদর্শ গুণ ঠিক রাখুন। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থের ব্যাপারে হিসাবের লাগাম টেনে রাখুন। কথায় নম্রতা থাকলে মানুষ আরও কাছে আসবে। সমাজসেবামূলক কাজ করলে জীবন উজ্জ্বল হবে।

    ৬/ কন্যা: সময়ের মূল্য দিন। আজ আপনার বিস্তারিত পরিকল্পনা ফল দেবে। ছোট কাজও বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। অর্থের ব্যাপারে আবেগ নয়, হিসাবকে প্রাধান্য দিন। কথা বলার আগে একটু ভেবে নিন।

    ৭/ তুলা: আজ আপনার ভারসাম্য রক্ষা করা জরুরি। সম্পর্কের ক্ষেত্রে ন্যায্যতা দেখালে মন ভরে উঠবে। কাজের ক্ষেত্রে নতুন আলোচনা ফলদায়ক হতে পারে। অর্থনৈতিক প্রস্তাব এলে শর্ত ভালো করে বুঝে নিন। বাস্তব নীতিনৈতিকতায় সিদ্ধান্ত নিন।

    ৮/ বৃশ্চিক: যোগাযোগ ঠিক রাখুন, আপনার কথার গভীরতাই শক্তি। জটিল বিষয় সামলাতে সাহস জেগে উঠবে। কাজের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন। অর্থের হিসাব নতুন করে দেখার প্রয়োজন হতে পারে।

    ৯/ ধনু: আজ আপনার চিন্তা প্রসারিত হচ্ছে। জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পথ খুঁজে নিন। কাজের ক্ষেত্রে নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থের ব্যাপারে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করুন।

    ১০/ মকর: আজ আপনার অস্থিরতা কমান, স্থিরতাই সাফল্য আনবে। ধৈর্য ও নিয়ম মেনে চললে ফল ভালো মিলবে। কাজের ক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রম ধীরে ধীরে ফল দেবে। বড় খরচের আগে দুবার ভাবুন।

    ১১/ কুম্ভ: পরিবেশ বুঝে এগোন, আজ আপনার আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি। পুরোনো জটিলতা নতুন পরিকল্পনায় সমাধান হতে পারে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন। সামাজিক বিষয়ে সিদ্ধান্তের আগে সবার কথা শুনুন।

    ১২/ মীন: আজ আপনার নমনীয়তা পথ দেখাবে। সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবুন। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে এগোলে নিরাপদ। দূরের যোগাযোগ থেকে সুখবর আসতে পারে।

    আরও পড়ুন