| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
  • মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না ওয়াশিংটন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ফলপ্রসূ আলোচনা’ চলার কথা জানিয়ে তিনি বলেছেন, আপাতত আলোচনার পথেই এগোতে চায় যুক্তরাষ্ট্র।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কোনো সময়েই ইরানে হামলা চালানো হবে না।

    ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফলপ্রসূ আলোচনা চলছে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের ওপর আরোপিত অবরোধ পুরোপুরি বহাল থাকবে।

    হরমুজ প্রণালী নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, কৌশলগত এই জলপথ দিয়ে বর্তমানে রেকর্ড পরিমাণ তেল পরিবহন হচ্ছে। বুধবার হরমুজ প্রণালী দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে বলেও দাবি করেন তিনি। এর মধ্যে কোনো তেলই ইরান থেকে আসেনি বা ইরানের উদ্দেশ্যে যায়নি বলে জানান ট্রাম্প। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়েও কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।’

    আরও পড়ুন