| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বেলজিয়ামে শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, আটক শতাধিক
  • বেলজিয়ামে শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, আটক শতাধিক

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

    শিক্ষার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষা উপকরণের তীব্র সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বেলজিয়াম। দেশটির লিয়েজ (Liège) শহরে শিক্ষার্থীদের আয়োজিত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ একপর্যায়ে সহিংস রূপ নিলে পুলিশ অভিযান চালিয়ে শতাধিক মানুষকে আটক করেছে।

    বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এবং বেলজিয়ামের সংবাদ সংস্থা ‘বেলগা’-র প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ফরাসিভাষী অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ, শিক্ষা উপকরণের ঘাটি এবং অস্বাভাবিক টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার থেকে রাজপথে নামেন শিক্ষার্থীরা।

    বিক্ষোভের একপর্যায়ে কিছু অংশগ্রহণকারীর বিরুদ্ধে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এর জের ধরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লিয়েজে অন্তত ৮০ জনকে আটক করে, যার মধ্যে পরবর্তীতে ২৭ জনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সম্পূর্ণ বেলজিয়াম জুড়ে এ ঘটনায় শতাধিক মানুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

    বেলজিয়ামের ফরাসিভাষী অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক টিউশন ফি ৮৩৫ ইউরো থেকে বাড়িয়ে ১,১৯৪ ইউরো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফি বৃদ্ধির এই সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে, যা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। রাজধানী ব্রাসেলসেও এই ফি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

    আন্দোলনকারী শিক্ষার্থী আমেলিয়া দি সালভে ও অ্যালফ্রেড জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো চললেও পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। তাছাড়া প্রতিবেশী দেশ ফ্রান্সে ঘটে যাওয়া শিক্ষার্থীদের সমসাময়িক আন্দোলনও তাদের এই প্রতিবাদে উৎসাহিত করেছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে লিয়েজের মেয়র উইলি দেমিয়ার স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিবিএফ (RTBF)-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সহিংসতা নয়, বরং আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে তরুণদের এসব দাবিগুলো তুলে ধরার সুযোগ তৈরি করতে চায় কর্তৃপক্ষ।

    বেলজিয়ামের ভাষাভিত্তিক অঞ্চলগুলোর আলাদা শিক্ষা ব্যবস্থা থাকলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দেশটির ওয়ালোনিয়া অঞ্চলের ফরাসিভাষী শিক্ষা বাজেট বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসন কতটা নমনীয় হবে, তা নিয়ে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে দেশটির শিক্ষা খাতে।

     

    আরও পড়ুন