আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২৪ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
কর্মক্ষেত্রে নতুন দায়িত্বের পাশাপাশি পুরোনো একটি কাজ শেষ করার চাপ আসতে পারে। অর্থের বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। পরিবারের কারও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। দূরের কোনো যোগাযোগ ভবিষ্যতের কাজের পথ খুলতে পারে।
২, বৃষ:
অর্থনৈতিক বিষয়ে আজ বাস্তব হিসাব সবচেয়ে বেশি কাজে দেবে। প্রয়োজনের বাইরে খরচ করলে পরে চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে ধীরস্থিরভাবে এগোলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পারিবারিক কোনো বিষয়ে আপনার পরামর্শ মূল্য পেতে পারে।
৩, মিথুন:
যোগাযোগ ও আলোচনার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে না জেনে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। কর্মক্ষেত্রে কাগজপত্র ও তথ্য যাচাই করে কাজ করুন। কাছের কারও সঙ্গে ভুল-বোঝাবুঝি হলে সরাসরি কথা বলেই সমাধান করুন।
৪, কর্কট:
কর্মজীবন ও পরিবারের দায়িত্ব একসঙ্গে সামলাতে হতে পারে। আটকে থাকা কোনো কাজ আবার এগোনোর সুযোগ আসবে। পাওনা অর্থ বা আর্থিক বিষয়ে যোগাযোগ বাড়তে পারে। আবেগের বদলে বাস্তব যুক্তি ব্যবহার করলে সিদ্ধান্ত ভালো হবে।
৫, সিংহ:
নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে। দায়িত্ব বাড়লেও সেটি ভবিষ্যতে পরিচিতি তৈরিতে কাজে লাগবে। অর্থনৈতিক বিষয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে কথা বলার সময় কর্তৃত্বের পরিবর্তে সহযোগিতার মনোভাব রাখুন।
৬, কন্যা:
চন্দ্র রাশিতে থাকায় আজ নিজের কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্ব নিয়ে মনোযোগ বাড়বে। সূক্ষ্ম ভুল ধরতে পারবেন, যা কর্মক্ষেত্রে সুবিধা দেবে। অর্থের হিসাব ভালোভাবে মিলিয়ে নিন। অতিরিক্ত চিন্তার বদলে কাজকে ছোট ধাপে ভাগ করে এগোন।
৭, তুলা:
নতুন যোগাযোগ কর্মক্ষেত্রে ভবিষ্যৎ সুযোগ তৈরি করতে পারে। সম্পর্কের পুরোনো অভিমান নতুন করে না তোলাই ভালো। অর্থের ক্ষেত্রে লাভের সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিটিও হিসাব করুন। সৃজনশীল কাজে মনোযোগ দিলে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ পাবেন।
৮, বৃশ্চিক:
কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও নিজের দক্ষতায় পরিস্থিতি সামলাতে পারবেন। অর্থের নতুন সম্ভাবনা দেখা দিতে পারে, তবে যাচাই ছাড়া এগোবেন না। কারও বিষয়ে সময় দিতে হতে পারে। পুরোনো কোনো যোগাযোগ আবার কাজে লাগতে পারে।
৯, ধনু:
দূরের কোনো পরিকল্পনা নিয়ে নতুন তথ্য পেতে পারেন। চাকরি বা ব্যবসায় পরিবর্তনের চিন্তা থাকলে আগে বাস্তব সুযোগ যাচাই করুন। অতিরিক্ত আশাবাদী হয়ে আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। পরিবারের কারও উৎসাহ আপনার আত্মবিশ্বাস বাড়াবে।
১০, মকর:
দায়িত্বের চাপ বাড়লেও ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। কর্মক্ষেত্রে অভিজ্ঞ কারও সহযোগিতা পেতে পারেন। পুরোনো আর্থিক দায় মেটানোর পরিকল্পনা করুন। পরিবারের প্রয়োজনকে কাজের চাপে উপেক্ষা করবেন না।
১১, কুম্ভ:
নিজের পরিকল্পনায় নতুন উদ্যম আসবে। কাজে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। অর্থের বিষয়ে একসঙ্গে অনেক সিদ্ধান্ত না নিয়ে ধাপে ধাপে এগোনো ভালো। সামাজিক যোগাযোগে আপনার বক্তব্য গুরুত্ব পেতে পারে, তাই দায়িত্বশীলভাবে কথা বলুন।
১২, মীন:
অর্থনৈতিক পরিকল্পনায় বাস্তবতার পরিচয় দিতে হবে। কর্মক্ষেত্রে পুরোনো সমস্যার নতুন সমাধান খুঁজে পেতে পারেন। পরিবারের কারও সিদ্ধান্তে আপনার পরামর্শ প্রয়োজন হতে পারে। অযথা দুশ্চিন্তা না করে হাতে থাকা কাজ শেষ করুন।

























