| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ব্রাজিল
  • ফিফা র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ব্রাজিল

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

    ফিফা র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বড় ধাক্কা খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এক ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে নেমে গেছে সেলেসাওরা। অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে ব্রাজিলের জায়গা দখল করে পঞ্চম স্থানে উঠে এসেছে পর্তুগাল।

    বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

    র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অপরিবর্তিত রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। চতুর্থ স্থানটি নিজেদের দখলেই রেখেছে ইংল্যান্ড। ব্রাজিলের ঠিক পরেই ১৮০৫.৩৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আফ্রিকার পরাশক্তি মরক্কো

    ফিফার হালনাগাদ তথ্যানুযায়ী, ১৮০৬.৫১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ব্রাজিল। ব্রাজিলের এই অবনমনের পেছনে বড় কারণ ছিল আন্তর্জাতিক উইন্ডোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র, যেখানে দলটি গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কিং পয়েন্ট হারায়।

    যদিও পরবর্তী ম্যাচগুলোতে অস্ট্রেলিয়াকে ৪-২ এবং ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা, তবে ড্রয়ের কারণে হারানো পয়েন্ট পুরোপুরি পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি।

    ওই ম্যাচে ২.০২ র‍্যাংকিং পয়েন্ট হারায় তারা। পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ এবং ভারতের বিপক্ষে ৪-০ গোলে জিতলেও আগের ক্ষতি পুরোপুরি পুষিয়ে নিতে পারেনি সেলেসাওরা। ফলে ১৮০৬.৫১ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে ব্রাজিল।

    অন্যদিকে, ব্রাজিলের জায়গা দখল করেছে পর্তুগাল। উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত ছন্দে থাকা দলটি সদ্য শেষ হওয়া উইন্ডোতে চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। ওয়েলসকে ১-০, নরওয়েকে দুই ম্যাচে ২-১ ব্যবধানে এবং ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে তারা।

    অন্যদিকে, উয়েফা নেশন্স লিগে টানা জয় তুলে নিয়ে ব্রাজিলের পঞ্চম স্থানটি ছিনিয়ে নিয়েছে পর্তুগাল। ওয়েলস, ডেনমার্ক এবং নরওয়ের বিপক্ষে জয় পেয়ে তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়িয়েছে ১৮০৭.৬৯

    ব্রাজিলের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছে মরক্কোও। মালির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমেছে আফ্রিকার দলটি। অবশ্য এর আগে গ্যাবন ও লেসেথোকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। মরক্কোর পয়েন্ট ১৮০৫.৩৪, ব্রাজিলের চেয়ে মাত্র ১.১৭ পয়েন্ট কম।

    শীর্ষ দশের বাকি দলগুলোর অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া যথাক্রমে অষ্টম থেকে ১১তম স্থানে রয়েছে। দুই ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠেছে সুইজারল্যান্ড। অন্যদিকে এক ধাপ করে পিছিয়ে জার্মানি ১৩ এবং ক্রোয়েশিয়া ১৪ নম্বরে অবস্থান করছে।

    আরও পড়ুন