| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

    শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২৩ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ
    আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনো কাজের ভার আসতে পারে। সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অগ্রাধিকার ঠিক করে এগোন। অর্থের ক্ষেত্রে আটকে থাকা কোনো পাওনা নিয়ে আলোচনা হতে পারে, তবে নতুন লেনদেনে শর্ত পরিষ্কার করে নিন। পরিবারের কারও সিদ্ধান্তে আপনার পরামর্শ প্রয়োজন হতে পারে। তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি না দেওয়াই ভালো।

    ২/ বৃষ
    আজ কাজের ক্ষেত্রে ধীরে এগোলেও স্থায়ী ফল পাওয়ার সুযোগ তৈরি হবে। পুরোনো কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যোগাযোগ হতে পারে। আর্থিক বিষয়ে আয়-ব্যয়ের হিসাব নতুন করে দেখুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। আলোচনায় নিজের বক্তব্য স্পষ্ট রাখুন, তবে অন্যের মতামতকেও গুরুত্ব দিন।

    ৩/ মিথুন
    আজ যোগাযোগ ও তথ্য আদান-প্রদান থেকে নতুন সুযোগ তৈরি হতে পারে। চাকরি বা ব্যবসায় কোনো প্রস্তাব এলে শুধু কথার ওপর নির্ভর না করে প্রয়োজনীয় তথ্য যাচাই করুন। অর্থের ক্ষেত্রে একাধিক খরচ বুঝে করুন। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হলে আলোচনা পরিষ্কার রাখুন। একসঙ্গে অনেক কাজ না নিয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করুন।

    ৪/ কর্কট
    কর্মক্ষেত্রে আপনার দায়িত্বশীলতা আজ বিশেষভাবে নজরে আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের বিষয়ে অতিরিক্ত খরচ করবেন না। উত্তেজনা এড়িয়ে বাস্তব সমাধানের চেষ্টা করুন। নিজের বিশ্রাম ও দৈনন্দিন সময়সূচির দিকেও নজর দিন।

    ৫/ সিংহ
    আজ নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা পরিকল্পনায়। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় নিজের বক্তব্য যুক্তিসংগতভাবে তুলে ধরুন। অর্থের ক্ষেত্রে নতুন বিনিয়োগ বা বড় কেনাকাটার আগে ভবিষ্যৎ দায় বিবেচনা করুন। নিজের মতকে প্রাধান্য দিতে গিয়ে কাছের মানুষের মতামত উপেক্ষা করবেন না।

    ৬/ কন্যা
    আজ হিসাব, নথিপত্র ও তথ্য যাচাইয়ের কাজে আপনার দক্ষতা কাজে লাগবে। ব্যবসায়ীরা পণ্য কেনাবেচা ও পাওনা টাকার হিসাব পরিষ্কার রাখুন। চাকরিজীবীদের কোনো অসমাপ্ত কাজ নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া কাউকে ধার দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের ছোট কোনো সমস্যা বড় করে না দেখে আলোচনার মাধ্যমে সমাধান করুন।

    ৭/ তুলা
    আজ কর্মক্ষেত্রে নতুন পরিচয় বা যোগাযোগ ভবিষ্যতে উপকারে আসতে পারে। চাকরি, ব্যবসা বা কোনো চুক্তির বিষয়ে আলোচনা হলে নিজের দায়িত্ব ও সুযোগ-সুবিধা পরিষ্কারভাবে বুঝে নিন। অর্থের ক্ষেত্রে আয় ভালো হলেও অতিরিক্ত সামাজিক খরচ এড়িয়ে চলুন। কাছের মানুষের কাছ থেকে বাস্তবসম্মত পরামর্শ পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে নিজের বক্তব্যের পাশাপাশি অন্যের কথাও মন দিয়ে শুনুন।

    ৮/ বৃশ্চিক
    আজ কর্মক্ষেত্রে চাপ থাকলেও গুরুত্বপূর্ণ কাজ নিজের নিয়ন্ত্রণে রাখার সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরিবেশে আবেগের বদলে তথ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগান। ব্যবসায়ীরা নতুন ক্রেতা বা পুরোনো যোগাযোগ থেকে কাজের সুযোগ পেতে পারেন। অর্থের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে দূরে থাকুন। কারও বিষয়ে মন্তব্য করার আগে পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন।

    ৯/ ধনু
    আজ দূরের যোগাযোগ বা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে কোনো কাজের সূত্র তৈরি হতে পারে। চাকরিজীবীদের অতিরিক্ত দায়িত্ব সামলাতে সময় ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে। অর্থের ক্ষেত্রে ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখে সঞ্চয়ের পরিকল্পনা করুন। নতুন কোনো পরিকল্পনা নিয়ে আশাবাদী হওয়ার পাশাপাশি বাস্তব দিকগুলোও যাচাই করে নিন।

    ১০/ মকর
    আজ পুরোনো কোনো দায়িত্ব নতুন পদ্ধতিতে গুছিয়ে নেওয়ার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে নিয়ম মেনে চললে জটিলতা এড়ানো সম্ভব হবে। ব্যবসায়ীরা দেনা-পাওনা, পুঁজি ও ভবিষ্যৎ খরচের হিসাব আলাদা করে দেখুন। অর্থের ক্ষেত্রে প্রয়োজন ছাড়া ঋণ বা কিস্তির বোঝা বাড়াবেন না। পরিবারের প্রবীণ কারও পরামর্শ বাস্তব কোনো সমস্যার সমাধানে কাজে লাগতে পারে।

    ১১/ কুম্ভ
    আজ নতুন কাজ শেখা বা ভিন্ন ধরনের দায়িত্ব নেওয়ার সুযোগ আসতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য লাভ-ক্ষতি লিখে দেখলে ভুলের আশঙ্কা কমবে। অর্থের ক্ষেত্রে হঠাৎ কোনো খরচ সামনে আসতে পারে, তাই হাতে কিছু অর্থ সংরক্ষণ রাখুন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতের পার্থক্য হলেও তা ব্যক্তিগত পর্যায়ে নেবেন না। দিনের শেষে অসমাপ্ত কাজ গুছিয়ে নেওয়া প্রয়োজন।

    ১২/ মীন
    আজ অর্থ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা করার সুযোগ পাবেন। চাকরিজীবীরা দীর্ঘদিনের কোনো কাজ নতুনভাবে সাজিয়ে নেওয়ার উদ্যোগ নিতে পারেন। ব্যবসায়ীরা পুঁজি, পাওনা ও খরচের হিসাব আলাদা করে রাখুন। পরিবারের কারও প্রয়োজনকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ সহায়ক হতে পারে।

    আরও পড়ুন