| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ফ্যাসিবাদের আঘাতের পরও অস্তিত্ব বিসর্জন দেয়নি ছাত্রদল: রিজভী
  • ফ্যাসিবাদের আঘাতের পরও অস্তিত্ব বিসর্জন দেয়নি ছাত্রদল: রিজভী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

    ফ্যাসিবাদের সময়ে বারবার আঘাতপ্রাপ্ত হয়েও নিজস্ব স্বাধীন সত্তা বিকিয়ে না দেওয়ায় ছাত্রদলকে কেউ ‘গুপ্ত’ সংগঠন বলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

    বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে বুয়েটের শহীদ ছাত্র আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে রিজভী বলেন, আবরারের মৃত্যু গোটা জাতিকে আরও বেশি সংগঠিত করেছে। ফ্যাসিবাদের দমন-পীড়নের সময়ে দেশে একের পর এক আন্দোলন ব্যর্থ হওয়ায় মানুষের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল, আবরার হত্যাকাণ্ডের পর গোটা জাতির তীব্র প্রতিবাদ প্রমাণ করেছিল যে মানুষের ভেতরের প্রতিরোধের শক্তি তখনো বিদ্যমান ছিল। আবরারের এই আত্মদান পরবর্তী সময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছে।

    ছাত্রদলের ভূমিকার প্রশংসা করে রিজভী আরও বলেন, বারবার আঘাতের পরও ছাত্রদল যেভাবে ক্যাম্পাসে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব ও স্বাধীন সত্তা ধরে রেখেছে, তা গর্ব করার মতো।

    অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের বাবা মো. রহমত উল্লাহ উপস্থিত থেকে আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আবরার হত্যার পর তৎকালীন বুয়েট কর্তৃপক্ষ প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে ঢালাওভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছিল, যা ছিল ফ্যাসিবাদী আচরণেরই প্রকাশ।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় আলোচনা সভায় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    আরও পড়ুন