| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
  • একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

    বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াটের বিশালাকার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

    ৭ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত চলতি অর্থবছরের এই একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন।

    অনুমোদিত ১৩টি প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে ১০টি নতুন, ২টি সংশোধিত এবং ১টি মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে।

    অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রেলওয়ের জন্য ৩০টি ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) ক্রয়,

    গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প

    আরও পড়ুন