| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা করছে টয়োটা
  • প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ

    বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা করছে টয়োটা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

    বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাপানের ‘টয়োটা’ বাংলাদেশে তাদের নিজস্ব অটোমোবাইল অ্যাসেম্বলি ও ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। দেশের ক্রমবর্ধমান অর্থনীতি, মধ্যবিত্ত শ্রেণীর বৃদ্ধি এবং আঞ্চলিক অটোমোবাইল হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতেই এ পদক্ষেপ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ পরিকল্পনার কথা জানায় টয়োটা তুশো কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

    দীর্ঘদিন ধরে বাংলাদেশে আমদানিকৃত রিকন্ডিশনড ও নতুন গাড়ির বাজারে বড় অংশ দখল করে আছে টয়োটা। তবে স্থানীয় পর্যায়ে কারখানা স্থাপিত হলে দেশে তৈরি ও সংযোজিত জাপানি গাড়ি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব হবে।

    পাশাপাশি, এই কারখানা স্থাপনের ফলে স্থানীয় ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, যন্ত্রাংশ তৈরি এবং দক্ষ জনবল তৈরিতে বিশাল ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশে ব্যাপক বৈদেশিক সরাসরি বিনিয়োগ (FDI) বৃদ্ধি পাবে এবং বিপুল নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    এর আগে সরকার গাড়ি সংযোজন ও উৎপাদনে বিশেষ শুল্ক ছাড় এবং নীতিগত সহায়তা ঘোষণা করায় বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হয়েছে।

    শিল্প বিশেষজ্ঞদের প্রত্যাশা, জাপানি গুণমান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশে টয়োটার উৎপাদন শুরু হলে তা দেশের শিল্প খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

    আরও পড়ুন