| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • জবাবদিহিতা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

    দেশের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

    সোমবার (৫ অক্টোবর) দুপুরে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা অটুট রাখতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সাক্ষাৎকালে আইসিএবি প্রতিনিধিদল সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে তারা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস’ (এসএএফএ)-এর আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

    রাষ্ট্রপতি তাদের আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন