শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ইংরেজি, ২০ আশ্বিন ১৪৩৩ বাংলা, ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
আজ কর্মক্ষেত্রে হঠাৎ দায়িত্ব বাড়তে পারে, দক্ষতা দেখানোর সুযোগ বা অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার চাপ থাকতে পারে। লেনদেনের আগে হিসাব যাচাই করা জরুরি। অর্থের ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ কমান। তাৎক্ষণিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ যোগাযোগ ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দিক খুলতে পারে।
২/ বৃষ:
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরিষ্কার ধারণা তৈরি হতে পারে। কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা বা পুরোনো কোনো যোগাযোগ থেকে সুবিধা পেতে পারেন। অর্থের ক্ষেত্রে আয় ও খরচের দিকে নজর রাখা প্রয়োজন। পরিবারের কোনো বিষয়ে আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। যোগাযোগে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন।
৩/ মিথুন:
আজ যোগাযোগই আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। পাওনা আদায় বা নতুন লেনদেনের বিষয়ে আলোচনা হতে পারে, কারও সঙ্গে আলোচনা প্রয়োজন হতে পারে। অতিরিক্ত চাপ ও অস্থিরতা কমান। অগ্রাধিকার ঠিক করে এগোন।
৪/ কর্কট:
কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতার মূল্য বাড়তে পারে। দায়িত্বশীল কোনো কাজের জন্য প্রশংসা বা নতুন সুযোগ আসতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝেনিন। আবেগে আর্থিক সীমা অতিক্রম করবেন না। কথাবার্তায় সামান্য ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই উত্তেজিত প্রতিক্রিয়া এড়িয়ে চলুন।
৫/ সিংহ:
আজ নিজের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ কাজ এগোতে পারেন। দায়িত্বে পরিবর্তন, নতুন প্রকল্প বা কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনা করুন। যোগাযোগ, প্রচার নতুন পরিকল্পনায় এগোতে পারেন। অর্থের ক্ষেত্রে সঞ্চয় নিরাপদ। কাছের মানুষের সঙ্গে নিজের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে।
৬/ কন্যা:
আজ হিসাব-নিকাশ ও তথ্য যাচাইয়ে আপনার দক্ষতা বিশেষভাবে কাজে লাগবে। ব্যবসায়ীরা পাওনা ও পণ্যের মূল্য নিয়ে হিসাব ঠিক রাখুন। অর্থের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কেনাকাটা নিয়ন্ত্রণ করুন। পরিবারের ছোটখাটো সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বাস্তব সমাধানে মন দিন।
৭/ তুলা:
আজ কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো চুক্তি, প্রস্তাব বা চাকরিসংক্রান্ত আলোচনায় নিজের শর্ত পরিষ্কারভাবে তুলে ধরুন। ব্যবসায়ীদের জন্য ক্রেতা ও অংশীদারের সঙ্গে সম্পর্ক ধরে রাখা জরুরি হবে। অর্থের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ কমান।
৮/ বৃশ্চিক:
আজ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আপনার অভিজ্ঞতা পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যের মতামত শুনে তথ্য যাচাই করে নিন। ব্যবসায়ীরা পুরোনো পাওনা আদায় বা নতুন লেনদেনের সুযোগ পেতে পারেন, তবে শর্ত না বুঝে লেনদেন করবেন না।
৯/ ধনু:
আজ দূরের যোগাযোগ,বা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সচেতন থাকুন। চাকরিজীবীদের দায়িত্বের চাপ বাড়তে পারে; অর্থের ক্ষেত্রে খরচ কমান,ও সঞ্চয় রাখুন। নিজের জরুরি কাজ পিছিয়ে দেবেন না। পরিকল্পনা নিয়ে আশাবাদী থাকুন।
১০/ মকর:
আজ ধীরগতির কাজ দ্রুত শেষ করার জন্য অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে নিয়ম মেনে চলুন। ব্যবসায়ীরা পুরোনো হিসাব, দেনা-পাওনা ও ভবিষ্যৎ খরচ নতুন করে সাজানোর সুযোগ পাবেন। অর্থের ক্ষেত্রে সঞ্চয়কে অগ্রাধিকার দিন এবং অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন।
১১/ কুম্ভ:
আজ নতুন কিছু করার প্রবল আগ্রহ তৈরি হতে পারে। দায়িত্ব পরিবর্তন বা নতুন কাজে ভালো-মন্দ যাচাই করে সিদ্ধান্ত নিন। অর্থের ক্ষেত্রে আকস্মিক খরচ নিয়ন্ত্রণ করুন। মানসিক অস্থিরতা কমাতে একই সময়ে অনেক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিকল্পনায় ভুলের সম্ভাবনা কমা।
১২/ মিন:
আজ অর্থ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে বাস্তব পরিকল্পনা করার দিন। স্থায়ী ভিত্তি তৈরি করার সুযোগ থাকবে। চাকরিজীবীরা দীর্ঘদিনের কোনো দায়িত্ব নিয়ে নতুনভাবে কাজ সাজাতে পারেন; ব্যবসায়ীরা পুঁজি ও পাওনা টাকার হিসাব পরিষ্কার রাখুন। অভিজ্ঞ ব্যক্তি বা শুভাকাঙ্ক্ষীর পরামর্শ কাজে লাগতে পারে। পরিবারের কারও প্রয়োজনকে গুরুত্ব দিন।


























