| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

    রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও ব্রিটিশ হাইকমিশনার।

    বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন