| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • অক্টোবরে দেশে কমছে বৃষ্টির প্রবণতা
  • মৌসুমি বায়ু বিদায়ের আভাস

    অক্টোবরে দেশে কমছে বৃষ্টির প্রবণতা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

    শরতের শেষভাগে এসে সারা দেশে কমতে শুরু করেছে বৃষ্টির প্রবণতা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    মূলত বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কার্যকারিতা দুর্বল হয়ে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

    ফলে দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের নিয়মিত বার্তায় জানানো হয়েছে, সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহসহ নির্দিষ্ট কিছু অঞ্চলের দু-এক জায়গায় আংশিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তা খুব বেশি স্থায়ী হবে না।

    মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নেওয়ার সাথে সাথে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, যা দেশের উত্তরাঞ্চলে হেমন্তের আগমনী বার্তা স্পষ্ট করে তুলবে।

    সংস্থাটি আরও জানায়, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে কোনোটি ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা থাকলেও সামগ্রিকভাবে দেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম থাকারই সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন