সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দলীয় শৃঙ্খলা ভঙ এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠার পর সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনা ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে নাম আসার পর দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
স্পিকারের কাছে শিগগিরই তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে।


























