ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে সুনির্দিষ্ট করা হয়েছে কারা এই সুবিধার আওতায় আসবেন এবং নতুন ফ্যামিলি কার্ড পেতে কী কী যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
কারা পাবেন টিসিবির কার্ডনতুন নির্দেশিকা অনুযায়ী, সমাজ ও অর্থনীতির নির্দিষ্ট কিছু নিম্ন আয়ের জনগোষ্ঠী টিসিবির সাশ্রয়ী মূল্যের পণ্য পাওয়ার জন্য বিবেচিত হবেন। নিম্ন আয়ের ও শ্রমজীবী পরিবার: হতদরিদ্র পরিবার, নিম্ন আয়ের ব্যক্তি, ভূমিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, চা-শ্রমিক, চাতালশ্রমিক, কারখানার শ্রমিক ও উপার্জনে অক্ষম ব্যক্তি।
বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার: বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল বয়স্ক নারীপ্রধান পরিবার। দুস্থ পরিবার: যেসব পরিবারে শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) সদস্য রয়েছেন।
কার্ড পাওয়ার প্রধান শর্তাবলী
১. স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়নের বাধ্যবাধকতামূলক স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. এনআইডি ও মোবাইল নম্বর: সুবিধাভোগীর নিজস্ব জাতীয় পরিচয়পত্র (NID) থাকতে হবে এবং একই NID দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক। প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর NID জমা দিতে হবে।
৩. এক পরিবারে এক কার্ড: কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি টিসিবির সুবিধাভোগী বা কার্ডধারী হতে পারবেন না।
৪. ডিজিটাল তথ্যভান্ডার: নির্বাচিত সুবিধাভোগীদের সব তথ্য ‘টিসিবি সেবা অ্যাপ’-এর মাধ্যমে ডিজিটাল ডেটাবেইসে সংরক্ষিত থাকবে।
পণ্য ও নির্ধারিত মূল্যটিসিবি ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার সাশ্রয়ী মূল্যে নির্ধারিত পরিমাণে এসব পণ্য কিনতে পারবেন: ভোজ্যতেল: ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা) মসুর ডাল: ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা) চিনি: ১ কেজি (প্রতি কেজি ৭০ টাকা) চাল:
খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দ সাপেক্ষে ৫ কেজি স্বচ্ছতায় সিসিটিভি ও তদারকি কমিটিবিতরণ কার্যক্রমে অনিয়ম ও জালিয়াতি রোধে উপজেলা ও জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (DC) নেতৃত্বে মনিটরিং কমিটি এবং ইউনিয়ন ও বিক্রয়কেন্দ্রে ‘ট্যাগ টিম’ কাজ করবে।
অনিয়ম ঠেকাতে প্রতিটি ডিলারের দোকানে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা (CCTV) স্থাপন করতে হবে এবং দোকানের সামনে দৃশ্যমান স্থানে পণ্যের হালনাগাদ মূল্যতালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


























