| |
শিরোনাম
ঐকমত্যের ভিত্তিতেই সংবিধান সংশোধন চায় সরকার বান্দরবানের সৌন্দর্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টা চায় সাচিং প্রু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় গ্রেফতার ৩ জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অবহেলার দায়ে ওসিকে প্রত্যাহার : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির ঢাকার খালগুলো পুনরুদ্ধারে উদ্যোগ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাথমিকের বঞ্চিতদের নিয়োগপত্র দেওয়া শুরু লাইসেন্সবিহীন ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানে আটক দুই শতাধিক 
  • জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানে আটক দুই শতাধিক 

    Icon
    বিশেষ প্রতিবেদক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

    রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান শেষে কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অবস্থানরত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া এই অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা যায়, কার্যালয়ের ভেতর ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক’ ও পরিস্থিতি অস্থিতিশীল করার খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলা হয় এবং পরবর্তীতে সেখানে অবস্থানরতদের থানায় নিয়ে যাওয়া হয়।

    পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, জাসদ কার্যালয়টি সিলগালা না করে আপাতত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, জাসদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তাদের পূর্বনির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশ এই অভিযান চালায়। প্রতিনিধি সভায় সারাদেশ থেকে দলীয় নেতা-কর্মীরা অংশ নিয়েছিলেন এবং সভাটি জাসদের একান্ত নিজস্ব সাংগঠনিক কার্যক্রম ছিল বলে তাদের দাবি।

    ঘটনাকে কেন্দ্র করে গুলিস্তান ও জিপিও মোড় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএমপি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

    আরও পড়ুন