| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা
  • আবহাওয়া অধিদপ্তর

    সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

    দেশের ওপর থেকে ধীরে ধীরে কাটতে শুরু করেছে স্থল নিম্নচাপের প্রভাব। এর ফলে আগামী তিন দিন সারা দেশে বৃষ্টি কম হতে পারে, যার প্রভাবে কিছুটা বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। তবে মাসের শেষভাগে উপকূলীয় ও পূর্বাঞ্চলীয় বিভাগে আবার বৃষ্টিপাতের বেগ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামন্য কমতে পারে।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    আরও পড়ুন