| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
  • মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক

    Icon
    জেলা প্রতিবেদক, মানিকগঞ্জ
    প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

    মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিস্ফোরণের বিকট শব্দে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার পর একদল দুর্বৃত্ত বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কেউ আহত হননি।

    মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জুলুস খান জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

    উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসেও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

    আরও পড়ুন