| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন
  • কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

    রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাসে আগুনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেয়।

    বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

    এর আগে, শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে এবং মধ্য বাড্ডায় একটি স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

    আরও পড়ুন