| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • অধিক লাভের আশায় পচে গেছে ৩ কোটি টাকার আলু
  • অধিক লাভের আশায় পচে গেছে ৩ কোটি টাকার আলু

    Icon
    জেলা প্রতিবেদক, মাদারীপুর
    প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

    অধিক মুনাফার আশায় মাদারীপুরে একটি হিমাগারে রাখা আলু সময়মতো বাজারে বিক্রি না করায় পচে নষ্ট হয়ে গেছে প্রায় ৩ কোটি টাকার আলু। বিপুল পরিমাণ আলু নষ্ট হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কৃষক চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন।

    স্থানীয় সূত্র জানায়, বাজারের চাহিদা বৃদ্ধি এবং কোল্ড স্টোরেজ বা হিমাগারে আলু সংরক্ষণ সুবিধা পাওয়ার পর থেকেই অসাধু কিছু ব্যবসায়ী ও মজুতদার বাড়তি দাম পাওয়ার উদ্দেশ্যে হিমাগারগুলোতে আলু জমিয়ে রাখতে শুরু করেন। ধারণা করা হয়েছিল, অফ-সিজনে বা সংকটকালে চড়া দামে এসব আলু বিক্রি করে দ্বিগুণ বা তিনগুণ লাভ করা সম্ভব হবে।

    তবে দীর্ঘ সময় হিমাগারে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং বাজার ব্যবস্থাপনায় সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে আলুর গুণগত মান নষ্ট হতে শুরু করে। পরবর্তীতে হিমাগার খুলে দেখা যায়, প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের আলু পচে সম্পূর্ণ অব্যবহারযোগ্য হয়ে পড়েছে।

    কৃষি বিশেষজ্ঞদের মতে, “কৃষি পণ্য পচনশীল। অতিরিক্ত মুনাফা পাওয়ার লোভে দীর্ঘদিন বাজার থেকে সরবরাহ আটকে রাখা শুধু যে সাধারণ ক্রেতাদের ওপর প্রভাব ফেলে তা নয়, বরং ব্যবসায়ের জন্যও এক ধরণের বড় ঝুঁকিপূর্ণ পদক্ষপ। এই ক্ষতি কেবল একক কোনো ব্যবসায়ীর নয়, বরং জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে।”

    ভুক্তভোগী অনেক কৃষক অভিযোগ করেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের অধিক লাভের লোভেই শেষ পর্যন্ত সাধারণ চাষি ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ঘটনার পর হিমাগারগুলোর সঠিক তদারকি এবং কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    আরও পড়ুন