| |
শিরোনাম
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দিচ্ছেন প্রধানমন্ত্রী জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরে শিক্ষায় কারিগরিতে জোর দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী ভেনিসে অভিনেত্রী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত নিন্দনীয় : শামা ওবায়েদ ইসলাম ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ
  • সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

    বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ও জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ (৪ সেপ্টেম্বর)। ১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন কালজয়ী এই শিল্পী।সঙ্গীত পরিবারের সন্তান সাবিনা ইয়াসমিন শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন।

    ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে প্রথম গানে অংশ নেন। পরবর্তীতে ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ১০ হাজারের বেশি গান গেয়েছেন।

    উল্লেখযোগ্য সৃষ্টি ও অর্জনদেশাত্মবোধক গান: ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও আমার বাংলা মা’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’, এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’।জনপ্রিয় অন্যান্য গান: ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘একবার যেতে দে না’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’ ও ‘চিঠি দিও প্রতিদিন’।

    পুরস্কার ও সম্মাননা: সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার এবং সর্বাধিক ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

    এই গুণী শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার রাত ১০টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এ আবদুর রহমানের সঞ্চালনায় ‘শুধু গান গেয়ে পরিচয়’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে

    আরও পড়ুন