| |
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী ৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি, কর্মসূচি ঘোষণা দায়রা আদালতেও জামিন মেলেনি মেজর আখতারুজ্জামানের স্পেনে বাণিজ্য বাড়ানোর আহ্বান শামা ওবায়েদের প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই ক্রাউন প্রিন্সের দুই থেকে আড়াই বছরের মধ্যে রেল যোগাযোগে আমূল পরিবর্তন আসবে: মন্ত্রী ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদরদপ্তর
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • শিল্পকলায় ৯-১০ সেপ্টেম্বর নজরুলের তাল ও ছন্দের প্রশিক্ষণ
  • শিল্পকলায় ৯-১০ সেপ্টেম্বর নজরুলের তাল ও ছন্দের প্রশিক্ষণ

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

    আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অপ্রচলিত তাল ও ছন্দকে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ২০০ জন বাদ্যশিল্পীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলার আয়োজনে ২০০ জন তালবাদ্যশিল্পীর সম্মিলিত অংশগ্রহণে দু’দিনব্যাপী ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র ভবনে (১০৪ ও ১০৫ মহড়া কক্ষে) প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বসবে এ আয়োজন।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্র জানায়, নজরুল বর্ষ চলছে। এরই ধারাবাহিকতায় নজরুলের সৃষ্ট অনেক অপ্রচলিত তাল ও ছন্দকে জনপ্রিয় করে তুলতে সারাদেশ থেকে প্রায় ২০০ জন বাদ্যশিল্পীকে দেশের প্রথিতযশা, অভিজ্ঞ ও দক্ষ বাদ্যশিল্পীরা নজরুলের সৃষ্টির তাল-ভাষা, ছন্দ ও বাদ্যপ্রকরণকে কেন্দ্র করে প্রশিক্ষণ দেবেন।

    নজরুলের সেই দুরন্ত সৃষ্টিস্পন্দন একটি ছন্দ, একটি স্পন্দন, একটি জাতির জাগরণের অনন্ত প্রতিধ্বনি হিসেবে পরিচিত হবে।

    প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত বাদনশিল্পীদের সনদ ও শুভেচ্ছাস্মারক প্রদান করা হবে।

    আরও পড়ুন