| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • মানসিক অস্থিরতা কমান ধনু রাশি
  • মানসিক অস্থিরতা কমান ধনু রাশি

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

    ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের প্রারম্ভে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।

    আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১০ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    ১/ মেষ:
    বৃহস্পতির শুভ দৃষ্টি ও মেষস্থ চন্দ্রের প্রভাবে আজ ভাগ্যে নতুন শক্তি যোগ হচ্ছে। কর্মক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে, তবে রাহু-শনির প্রভাবে মানসিক চাপ ও ছোটখাটো অস্থিরতা থাকতে পারে। স্বাস্থ্যে সতর্ক থাকুন, বিশেষ করে মাথা ও চোখের যত্ন নিন। অতিরিক্ত তাড়াহুড়ো এড়িয়ে চলুন।

    ২/ বৃষ:
    আজ অর্থনৈতিক সম্ভাবনা ও স্থিরতা বাড়ছে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল মিলবে; রাহুর প্রভাবে হঠাৎ মানসিক অস্থিরতা এলেও শনি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখছে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাদ্যে সংযম রাখুন।

    ৩/ মিথুন:
    যোগাযোগ ও বুদ্ধির কাজে সাফল্যের ইঙ্গিত। গুরুদৃষ্টি পুরোপুরি না থাকায় কিছুটা ধীরগতি থাকবে, রাহু-শনির প্রভাবে মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা স্থগিত রাখুন। স্বাস্থ্যে শ্বাসনালি ও স্নায়ুর যত্ন নিন। দুপুরের পর ভালো সময়।

    ৪/ কর্কট:
    নিজ রাশিতে বৃহস্পতির উপস্থিতি ও চন্দ্রশুদ্ধির প্রভাবে আজ মানসিক শান্তি ও পারিবারিক সুখ বাড়ছে। কর্মক্ষেত্রে ধীর কিন্তু স্থির অগ্রগতি সম্ভব। রাহুর প্রভাব কিছুটা অস্থিরতা আনলেও শনি নিয়ন্ত্রণে আছে। স্বাস্থ্য ভালো; রাত জাগরণ এড়িয়ে চলুন। সকালের সময় বিশেষ শুভ।

    ৫/ সিংহ:
    আজ আত্মবিশ্বাসে সামান্য ভাটা পড়তে পারে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ থাকলেও রাহু-শনির প্রভাবে মানসিক চাপ ও বিভ্রান্তি সম্ভব। স্বাস্থ্যে হৃদয় ও পেটের যত্ন নিন। উদয়কালে উপাসনা করলে ভালো ফল। সচেতন থাকুন।

    ৬/ কন্যা:
    আজ কর্মক্ষেত্রে বিস্তারিত পরিকল্পনা ও সফলতা সম্ভব। অর্থনৈতিক সুযোগ আসতে পারে। রাহুর প্রভাবে সামান্য মানসিক চাপ থাকলেও শনি স্থিরতা দিচ্ছে। স্বাস্থ্য ভালো; পরিশ্রম করলেও বিশ্রাম নিন। সকাল ও সন্ধ্যা শুভ।

    ৭/ তুলা:
    আজ সামাজিক সম্পর্ক ও যোগাযোগে উন্নতি। কর্মক্ষেত্রে ভারসাম্য রক্ষা করলে ফল মিলবে। গুরুদৃষ্টি পুরোপুরি না থাকায় কিছু সিদ্ধান্তে বিলম্ব হতে পারে। রাহু-শনির প্রভাবে মানসিক চাপ এড়াতে সংযম রাখুন। স্বাস্থ্যে কিডনি ও চর্মের যত্ন নিন।

    ৮/ বৃশ্চিক:
    আজ গভীর চিন্তা ও গোপনীয় কাজে সাফল্য। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে বড় সুযোগ আসতে পারে। রাহুর প্রভাবে মানসিক চাপ ও সন্দেহ বাড়তে পারে, শনি সতর্কতা দিচ্ছে। স্বাস্থ্যে প্রজনন ও মূত্রনালির যত্ন নিন। চলমান সময় শুভ।

    ৯/ ধনু: মানসিক অস্থিরতা কমান ধনু রাশি
    গুরুদৃষ্টির প্রভাবে আজ শিক্ষা, ধর্ম ও দূরযাত্রায় সুযোগ। কর্মক্ষেত্রে উদ্দীপনা থাকবে, তবে মানসিক অস্থিরতা কমান। রাহু-শনির প্রভাবে হঠাৎ অস্থিরতা এলে শান্ত থাকুন। স্বাস্থ্যে কোমর ও যকৃতের যত্ন নিন।

    ১০/ মকর:
    আজ কর্মক্ষেত্রে দায়িত্ব ও উন্নতির সুযোগ। অর্থনৈতিক পরিকল্পনায় সাফল্য সম্ভব। রাহুর প্রভাবে মানসিক চাপ থাকলেও শনি ধৈর্য দিচ্ছে। স্বাস্থ্যে হাড় ও জয়েন্টের যত্ন নিন।

    ১১/ কুম্ভ:
    রাহুর নিজ রাশিতে অবস্থান ও চন্দ্রশুদ্ধির প্রভাবে আজ নতুন চিন্তা ও সামাজিক কাজে উদ্দীপনা। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, তবে মানসিক চাপ ও অস্থিরতা বেশি। গুরুদৃষ্টি পুরোপুরি না থাকায় সিদ্ধান্তে সতর্ক থাকুন। স্বাস্থ্যে স্নায়ুর যত্ন নিন।

    ১২/ মীন:
    নিজ রাশিতে শনির অবস্থান ও গুরুদৃষ্টির প্রভাবে আজ ধৈর্য ও আধ্যাত্মিকতার সুযোগ। কর্মক্ষেত্রে ধীর অগ্রগতি, কিন্তু স্থির ফল। চন্দ্রশুদ্ধি পুরোপুরি না থাকায় মানসিক সংবেদনশীলতা বাড়তে পারে। স্বাস্থ্যে পা ও রক্তচাপের যত্ন নিন। সকাল থেকে শুভ কাজ করুন।

    আরও পড়ুন