| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৩
  • ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৩

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

    গ্রেপ্তারদের মধ্যে রয়েছে– রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

    অভিযানে ৪০৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২টি চাকু, ৯টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

    আরও পড়ুন