| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাকায় নৌ-পথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ঢাকায় নৌ-পথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

    রাজধানীর যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে ঢাকার চারপাশের নৌ-পথগুলো অবিলম্বে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    একইসঙ্গে নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

    সভায় ঢাকার চারপাশের নৌ-পথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ সুরক্ষা ও ঢাকার সৌন্দর্যবর্ধনের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী নদীর চারপাশের ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন।

    গুরুত্বপূর্ণ এই সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন