| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার আর নেই
  • সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার আর নেই

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

    সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত (কিসমত খন্দকার) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর আফতাবনগরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    কিসমত খন্দকারের ভাতিজা রিশাদ জানান, গত কয়েকদিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। সকালে ডাক্তার দেখিয়েছেন। বিকেলে রিপোর্ট দেখে আবারও ডাক্তার দেখানোর কথা ছিল। কিসমত খন্দকারের মরদেহ গোসলের উদ্দেশ্যে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

    সেখান থেকে মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে তার গ্রামের বাড়িতে নিয়ে বৃহষ্পতিবার বাদ জোহর দাফন করা হবে বলেও জানিয়েছেন তারা। ঢাকায় কিসমত খন্দকারের কোনো জানাজার আয়োজন হচ্ছে না বলে প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে।

    কিসমত খন্দকারের মৃত্যুতে বাংলানিউজটোয়েন্টিফোরের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সম্পাদকের পাশাপাশি বাংলানিউজ পরিবারের অন্যান্য সদস্যরাও কিসমত খন্দকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

    কিসমত খন্দকার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে অর্থনীতি বিটে সাংবাদিকতা করেছেন। তিনি দেশের অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও (ডিআরইউ) সদস্য ছিলেন। তার মৃত্যুতে সংগঠন দুটির শীর্ষ নেতারা গভীর শোক জানিয়েছেন।

    সাংবাদিকতার পাশাপাশি তার প্রাকৃতিক বৈচিত্রের ছবি তোলার প্রচণ্ড শখ ছিল। ছবি তোলার জন্য তিনি কাজের ফাঁকে ছুটির দিনে সুন্দরবনসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন।

    বাংলানিউজ পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

    আরও পড়ুন